বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এর কতগুলো নির্দষ্টি কাজ রয়েছে। তুমি যখনই চাইবে যন্ত্রটি সেই নির্দষ্টি কাজ করে দেবে। এখন দেখা যাক, কম্পিউটার কী কী ধরনের কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল কেবল গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পটু। কম্পিউটার দিয়ে দ্রুত ও নিভর্ুলভাবে বড় বড় অঙ্ক করা যায়। এমন অনেক গাণিতিক হিসাব আছে, যেগুলো করতে শত শত গণিতজ্ঞের অনেক সময় লেগে যেতে পারে। কম্পিউটার যে কোনো হিসাব করে দিতে পারে মুহূর্তেই। আজকাল ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখছে কম্পিউটার। আধুনিক কালে ছাপার কাজে কম্পিউটার বিরাট ও অভাবনীয় পরিবর্তন এনেছে। ছবি অঁাকা এবং কাটর্ুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অসাধারণ অবদান রাখছে। আজকাল লেখাপড়া শেখার কাজে সহায়তা করছে কম্পিউটার। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান-যেকোনো বিষয়ে পাঠ শেখা সম্ভব হচ্ছে এর সাহায্যে। সেসব পাঠে ছবির সঙ্গে থাকছে কথাও সংগীত। ফলে কম্পিউটারের সাহায্যে লেখাপড়া হয়ে উঠছে অনেক আকর্ষণীয়। এ ছাড়া ঘরের তাপমাত্রা ঠিক রাখা, কলকারখানার উত্পাদন, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনা কিংবা মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণে কম্পিউটার পালন করছে অভাবনীয় ভূমিকা।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
(১) প্রদত্ত অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে-
ক. বিজ্ঞানের আবিষ্কার খ. বিজ্ঞানের জয়যাত্রা
গ. কম্পিউটার ঘ. বিজ্ঞানের বিস্ময়
২। একসময় কম্পিউটার ছিল-
ক. খেলার সামগ্রী খ. গণনার যন্ত্র
গ. ছবি দেখার যন্ত্র ঘ. খবর আদান-প্রদানের যন্ত্র
(৩) গণিতজ্ঞ' শব্দটির জ্ঞ' যুক্ত বর্ণটিতে আছে-
ক. জ&+ঞ খ. ঞ&+জ গ. ঞ&+চ ঘ. ঞ&+ঝ
(৪) কম্পিউটার এখন জনপ্রিয়। কারণ এটি-
ক. সহজে বহন করা যায়
খ. হিসাব করা যায় খুব সহজে
গ. হাজার কাজে পটু ঘ. গেমস খেলা যায়
(৫) তুমি যখনই চাইবে তোমার সেই নির্দষ্টি কাজটি করে দেবে-
ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ. কম্পিউটার।
১ নম্বর প্রশ্নের উত্তর:
(১) গ. কম্পিউটার (২) খ. গণনার যন্ত্র (৩) ক. জ&+ঞ
(৪) গ. হাজার কাজে পটু (৫) ঘ. কম্পিউটার।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
নির্দষ্টি নির্ধারিত
ধরন রকম
দ্রুত তাড়াতাড়ি
নিভর্ুল সঠিক/ ত্রুটিহীন
অভাবনীয় ভাবা যায় না এমন
গণিতজ্ঞ গণিত বিশারদ/ গণিত ভালো জানেন এমন
(ক) প্রশ্নের উত্তর - হওয়া উচিত।
(খ) কম্পিউটার নানা - কাজে ব্যবহূত হয়।
(গ) ময়লা-আবর্জনা - স্থানে ফেলতে হয়।
(ঘ) লোকটা - হঁেটে চোখের আড়ালে চলে গেল।
(ঙ) সমাপনী পরীক্ষায় আতিক - সাফল্য অর্জন করেছে।
২ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) প্রশ্নের উত্তর নিভর্ুল হওয়া উচিত।
(খ) কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহূত হয়।
(গ) ময়লা-আবর্জনা নির্দষ্টি স্থানে ফেলতে হয়।
(ঘ) লোকটা দ্রুত হঁেটে চোখের আড়ালে চলে গেল।
(ঙ) সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

৩। নিচের যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো এবং গঠিত শব্দ দিয়ে বাক্য গঠন করো: ম্প, ষ্ট, চ্চ, ম্ভ, ঙ্ক
৩ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্য
ম্প কম্পিউটার কম্পিউটার হলো একধরনের যন্ত্র।
ষ্ট নির্দষ্টি কম্পিউটারের কতগুলো নির্দষ্টি কাজ রয়েছে।
চ্চ চলচ্চিত্র চলচ্চিত্র তৈরিতে কম্পিউটার অনেক অবদান রয়েছে।
ম্ভ সম্ভব কম্পিউটারের সাহায্যে যেকোনো
বিষয়ে পাঠ শেখা সম্ভব।
ঙ্ক অঙ্ক অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না।
৪. প্রশ্নের উত্তর লেখো:
(ক) কম্পিউটার কী? কম্পিউটারের চারটি অংশের নাম লেখ।
(খ) আধুনিক কালে কম্পিউটারের পঁাচটি অবদান উলে্লখ করো।
(গ) কম্পিউটারে পঁাচটি কাজ লেখো।

৪ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এটি নির্দষ্টি নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করতে পারে।
কম্পিউটারের মূল ৪টি অংশ নিচে দেওয়া হলো:
ক. ইনপুট খ. মেমোরি গ. প্রসেসর ঘ. আউটপুট।
(খ)
আধুনিক কালে কম্পিউটারে পঁাচটি অবদান হলো:
১। ছবি অঁাকা। ২। কাটর্ুন ও চলচ্চিত্র তৈরি।
৩। ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা।
৪। মহাকাশ যানের গতিবিধি নিয়ন্ত্রণ করা।
৫। লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয় সংশি্লষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও সংগীতের সংযোজন করা।
(গ)
কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এর কতগুলো নির্দষ্টি কাজ রয়েছে। কম্পিউটারের পঁাচটি কাজ নিচে লেখা হলো:
১। কম্পিউটার দিয়ে দ্রুত ও নিভর্ুলভাবে বড় বড় অঙ্ক করা যায়।
২। কম্পিউটারে টাইপ করা যায়।
৩। ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখা যায়।
৪। বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।
৫। কম্পিউটারে ছবি দেখা ও গান শোনা যায়।

৫। মনে করো, তোমার নাম ইমন/লিমা। গত সপ্তাহে তুমি কম্পিউটার মেলায় ঘুরে এসেছ। এখন তোমার দেখা কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধু তমাল/তমার কাছে একটি পত্র লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১২ কমলাপুর, ঢাকা
তারিখ: ১৮/৮/১৪
প্রিয় তমাল,
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। আজ সকালে তোমার চিঠি পেয়েছি। সময়ের অভাবে ঢাকার কম্পিউটার মেলায় তুমি আসতে পারনি। তাই কম্পিউটার মেলা সম্পর্কে তুমি জানতে চেয়েছ। এবার ঢাকার আগারগঁাওয়ে কম্পিউটার মেলা বসেছিল। আয়োজন ছিল চমত্কার। মেলায় ছোট-বড় মিলিয়ে ৫০টি স্টল ছিল। হার্ডওয়্যার ও সফটওয়্যারের স্টলে বেশি মানুষের ভিড় ছিল। কম্পিউটার কত ধরনের হতে পারে, মেলায় গিয়ে বেশ ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি ছোট ল্যাপটপ কিনেছি। আজ আর নয়। ঢাকায় কবে আসছ? চিঠি দিয়ো। ভালো থেকো।
ইতি-তোমার বন্ধু
ইমন।

দীদার চেৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা