বাংলা
সাইক্লোনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সাইক্লোন’ কতাি থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ‘সাইক্লোন’ কবিতার মূলভাব লেখো।উত্তর: সাইক্লোন শব্দের অর্থ ঘূর্ণিঝড়। শব্দটি সঙ্গে আমরা পরিচিত। প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে থাকি। বৈশাখ মাসে ঘূর্ণিঝড় বেশি হয়। বছরের অন্য সময়েও প্রকৃতির খেয়ালখুশিমতো ঘূর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের রূপ এতই প্রচণ্ড যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের ফলে নদী-সমুদ্রের জলও ফুঁসে ওঠে। মানুষ প্রমাদ গুনে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘরবাড়ি, পশুপাখি সব যেন ঝড়ের তোড়ে ভেসে যায়। কবি শামসুর রাহমান ‘সাইক্লোন’ কবিতায় ঘূর্ণিঝড়ের ভয়ংকর চিত্র সুনিপুণভাবে তুলে ধরেছেন। প্রশ্ন: বাক্যরচনা করো।বিশ্বকোষ, চরকি, তোড়, শর্ষে, পাঁজিউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ বিশ্বকোষ বিশ্বকোষ ও অভিধান আলাদা গ্রন্থ।চরকি কাজ পেতে বাবু চরকির মতো ঘুরছে।তোড় বন্যার পানির তোড়ে ঘরবাড়ি ভাসল।শর্ষে হলুদ শর্ষে ফুলে মাঠ ছেয়ে গেছে।পাঁজি পাঁজি দেখে রবি ঢাকায় রওনা দিলেন।প্রশ্ন: সাইক্লোনে কী উড়ছিল তা শূন্যস্থানে লেখো: ক. ..উড়ছে, ..উড়ছে/উড়ছে গরু, উড়ছে ..।খ. খই উড়ছে, ..উড়ছে/উড়ছে .. , ..।উত্তর: ক. চাল উড়ছে, ডাল উড়ছে উড়ছে গরু, উড়ছে মোষ।খ. খই উড়ছে, বই উড়ছে উড়ছে পাঁজি, বিশ্বকোষ।প্রশ্ন: ঘূর্ণিঝড়ে নদীতে কী দৃশ্য দেখা যায়? উত্তর: ঘূর্ণিঝড় বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এ সময় নদীর পানি ফুঁসে ওঠে। অনেক সময় মাঝিমাল্লার নৌকার পাল ছিঁড়ে যায়। পানির তোড়ে ভেসে যায় ঘূর্ণিঝড়ে উড়িয়ে আনা নানা জিনিস। বাঁধভাঙা নদীর স্রোতে ভাসতে দেখা যায় খড়ের ঘর, শেয়ার, কুকুর, মোরগ, শালিক। ঘূর্ণিঝড়ে নদীতে এসব ভয়াবহ দৃশ্য দেখা যায়।প্রশ্ন: হারান মাঝি আর পরান শেখ ডাক দিচ্ছিল কেন?উত্তর: আমাদের দেশের একটি বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের রূপ এতই প্রচণ্ড হয় যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের ফলে নদীর জলও ফুঁসে ওঠে। মানুষ প্রমাদ গুনে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘরবাড়ি, পশুপাখি সব যেন ঝড়ের তোড়ে ভেসে যায়। হারান মাঝি আর পরান শেখ ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার জন্য এবং সাবধান হওয়ার জন্য ডাক দিচ্ছিল।