বাংলা
সাইক্লোনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সাইক্লোন’ গল্প থেকে নমুুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই।পাঁজি: পঞ্জিকা।—পাঁজি দেখে ওরা বাইরে যাওয়ার দিন স্থির করল।বিশ্বকোষ: জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বর্ণক্রম অনুযায়ী রচিত গ্রন্থ। বিশ্বকোষ একাধিক খণ্ডে রচিত হয়।—বিশ্বকোষ ও অভিধান একধরনের গ্রন্থ নয়।শর্ষে: সরিষা।—হলুদ শর্ষে ফুলে মাঠ ছেয়ে আছে।চরকি: যা চক্রাকারে ঘুরপাক খায়। একধরনের মজার যন্ত্র যা খেলার জন্য ব্যবহূত হয়।—আজ কদিন ধরে কাজটির জন্য তার পিছে পিছে চরকির মতো ঘুরছি।রুখবে: বাধা দেবে।—বড় হয়ে তোমরাই এ অন্যায় রুখবে।তোড়: বেগ, স্রোত।—বন্যার প্রবল পানির তোড়ে কত ঘরবাড়ি ভেসে গেল।শাঁখ: শঙ্খ।—মন্দিরে শাঁখ বাজছে।কেশ ভাসছে: ঝড়ো হাওয়ায় বৃষ্টি রূপকথার রাজকন্যার কেশ মতো হাওয়ায় ভাসছে।কুঁকড়ো: মোরগ, কুক্কুট।—ভোর হলে গ্রামে কুঁকড়ো ডাকে।# নিচের শব্দগুলোর মতো মিল রেখে আরও শব্দ লিখি।চাল—ডাল মই—দইখই—বই — —লক্ষ্মী—পক্ষী — —খাল—পাল — —ঘর—চর — —উত্তর: মই—দই, উড়ছে—ঘুরছে, যব—সব, মাছ—গাছ, উঠল—ডুবল# এ কবিতায় চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো চিনে নিই।পাঁজি, প্যাঁচা, ছিঁড়ছে, ফুঁড়ে, গুঁড়ো, শাঁখ, কুঁকড়ো।এ রকম চন্দ্রবিন্দুযুক্ত আরও শব্দ লিখি:উত্তর: হাঁস, ফাঁস, কাঁটা, হাঁটা,আঁকা, আঁটা, আঁধার, আঁশ, ইঁদুর, উঁকি, উঁচু, কাঁকন, কাঁচা, কুঁড়ে, খাঁচা, গাঁ, গাঁথা, গাঁদা, চাঁদ, দাঁত, তাঁতি ইত্যাদি।প্রশ্ন: ঘূর্ণিঝড়ের সময় কিসের শব্দ ভেসে আসে?উত্তর: সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় মুসলমানরা মসজিদে আজান দেয়, হিন্দুরা মন্দিরে শাঁখ বাজায়। তাই ঘূর্ণিঝড়ের সময় আজানের ধ্বনি ও শাঁখের শব্দ ভেসে আসে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল