বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘অপেক্ষা’ গল্প থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: রুমার জন্ম দিনের গল্পটা কী?উত্তর: রুমা আর রুবা। সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের দুটি শিশু চরিত্র। মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্পে রুমা আর রুবা দুই বোন। দুই বোনের জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প আছে। ওদের মা রাহেলার ভাষায়, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলেফুলে ভরে ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। সে দিন শিউলি ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গিয়েছিল।প্রশ্ন: রুবার জন্মদিনের গল্পটি কী?উত্তর: বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। এই গল্পের দুটি শিশু চরিত্র রুমা আর রুবা। ওরা দুই বোন। দুইবোনেরই জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের একেকটি গল্প রয়েছে। রুমার জন্মদিনের গল্প মায়ের মুখে শোনার পর রুবা উদগ্রীব হয়ে তার নিজের জন্মদিনের গল্পটা মায়ের কাছে শুনতে চায়। মায়ের পরিবর্তে বাবা জসীম মিয়া রুবার জন্মদিনের গল্পটি শোনান। বাবা বলেন, যে দিন রুবার জন্ম হয় সেদিন তিনি বাড়ির বাইরে আমগাছটার নিচে বসে ছিলেন। হঠাৎ মাথার ওপরে তাকিয়ে দেখেন আমের বোলে ভরে আছে গাছটা। গাছে এত বোল আসতে তিনি আগে দেখেননি। বোলের গন্ধে চারদিক ভরে গিয়েছিল।প্রশ্ন: রাহেলা বানু দুই মুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?উত্তর: দুই মেয়ে রুমা আর রুবাকে নিয়ে রাহেলা বানু ও জসীম মিয়ার সংসার জীবনের দিনগুলো সুখেই কাটছিল। কিন্তু পাকিস্তানি মিলিটারির গুলিতে শহীদ হন জসীম মিয়া। জসীম মিয়া শহীদ হওয়ার কিছুদিন পর বর্ষা আসে। ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন। দুই বোন রুমা আর রুবা ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে। ওদের মা রাহেলা বানু অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করেন। অন্যের বাড়ি থেকে আনা চাল হলেও রাহেলা বানু সব চাল রান্নায় বসান না। রান্নার আগে দুই মুঠো চাল তিনি মাটির কলসিতে জমিয়ে রাখেন। কারণ রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাদের জন্য তিনি এই চাল দিয়ে ভাত রান্না করবেন।প্রশ্ন: লোকজন গোল হয়ে বসে কী করছিল? তারা কী শুনতে পেল?উত্তর: একদিন জসীম মিয়া বাজার থেকে চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়েন। ‘রাহেলা বানু’ ছুটে এসে জানতে চান কী হয়েছে। জসীম শুধু ‘যুদ্ধ’ শব্দটিই উচ্চারণ করে। রাহেলা বানুকে বিস্তারিত বলার আগেই জসীম বাইরে হইচই শুনতে পান। সে সময় লোকজন আমগাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছিল। বিবিসির খবর। খবরে তারা শুনতে পেল, গত মধ্যরাতে ঢাকা শহরে গণহত্যা শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল