বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘অপেক্ষা’ গল্প থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: জসীম কে? তাঁর কী হয়েছিল?উত্তর: সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের জসীম রুমা আর রুবার বাবা। তিনি একজন দেশপ্রেমিক নাগরিক। একজন মুক্তিযোদ্ধা।ঢাকা শহরে মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার খবর শুনে লোকজন উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছে রাইফেল চালানো শেখেন। গড়ে তোলেন মুক্তিবাহিনী। কয়েক মাস পরে গাঁয়ে মিলিটারি আসে। একদিন বিকেলে নদীর ধারের বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুড়তে ছুড়তে সামনে এগোয়। এর একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। তিনি নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যান। তাঁর রক্তে ভেসে যায় মাটি। নিজের রক্তে মাখামাখি হয়ে যায় জসীমের শরীর। নিমর্মভাবে পাকিস্তানি মিলিটারিরা জসীমকে হত্যা করেছিল। প্রশ্ন: গভীর রাতে রুমা-রুবাদের বাড়িতে কারা আসতেন? তাঁরা কাদের সঙ্গে লড়াই করছিল?উত্তর: রুমা আর রুবা দুই বোন। ওদের বাবা জসীম মিয়া একজন শহীদ মুক্তিযোদ্ধা। গভীর রাতে রুমা-রুবাদের বাড়িতে দুজন মুক্তিযোদ্ধা আসতেন। ওদের মা রাহেলা বানু মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতেন। তাঁরা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করছিলেন।প্রশ্ন: রুমা ও রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না কেন?উত্তর: শহীদ মুক্তিযোদ্ধা জসীম মিয়ার কন্যাসন্তান রুমা ও রুবা। মুক্তিযুদ্ধের সময় ওদের বাড়িতে গভীর রাতে মুক্তিযোদ্ধারা আসেন। দরজায় টুক টুক শব্দ করে মুক্তিযোদ্ধারা ডাকেন, ‘খুকুমণিরা দরজা খোল’। দুই বোন লাফ দিয়ে উঠে দরজা খুলে দেয়। মুক্তিযোদ্ধারা ভেতরে প্রবেশ করেন। ওদের মায়ের হাতের রান্না খায়। কখনো বা একটু ঘুমিয়ে নেয়। তারপর আবার রাতের অন্ধকারে ওরা হারিয়ে যায়। চারদিকে ঘোরতর যুদ্ধ যখন চলছে তখন রুমা আর রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য, ‘খুকুমণিরা দরজা খোল, আমরা মুক্তিযোদ্ধা।’প্রশ্ন: প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও।ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুকউত্তর: ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা, তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা, তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।প্রশ্ন: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বুঝিয়ে লেখো।উত্তর: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচ্য উক্তির মধ্যে তাঁর সেই স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটেছে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) পরিচালনার ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা এ দেশকে নানা দিক থেকে শাসন ও শোষণ করত। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে এ দেশের মানুষকে বঞ্চিত করত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই শাসন ও শোষণের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়ার। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল