বাংলা
আমাদের এই দেশ প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার এ পর্যায়ে আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা। প্রশ্ন: বাংলাদেশের কামার-কুমোরেরা কী কী জিনিস তৈরি করে?উত্তর: বাংলাদেশের কামার-কুমোরেরা নানা প্রয়োজনীয় জিনিস তৈরি করে।কামার তৈরি করে কাস্তে, কোদাল, দা, কুড়াল, নিড়ানি ও কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি। কুমোর তৈরি করে মাটির হাঁড়ি-পাতিল ও বিভিন্ন তৈজসপত্র। এ ছাড়া কুমোরেরা মাটি দিয়ে ফুল, পাখি, পুতুল ও পোড়ামাটির ফলকও তৈরি করে থাকে।নিচের বাক্য দুটি পড়ো :নদীর তীরে গড়ে উঠেছে কত জনপদ পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে।প্রশ্ন: পদ কাকে বলে, কত প্রকার ও কী কী?উত্তর: ওপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহূত হয়েছে। বাক্যে ব্যবহূত প্রতিটি শব্দ একেকটি পদ।পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।লক্ষ করো: ওপরের প্রশ্নে প্রদত্ত বাক্য দুটির মধ্যে সর্বমোট ১৬টি শব্দ আছে। এই শব্দগুলোর কোনটি কোন পদ তা নিচের ছক অনুযায়ী সাজিয়ে লিখলে আমরা পাই:বিশেষ্য পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ কোনো কিছুর নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন:(১) নির্দিষ্ট নাম: উপমা, প্রিয়াম, সজীব ইত্যাদি(২) গুণবাচক নাম: সততা, দয়া, ভালো ইত্যাদি(৩) বস্তুবাচক নাম: পানি, চিনি, চাল ইত্যাদি(৪) সমষ্টিবাচক নাম: সভা, শ্রেণী, সমিতি ইত্যাদি(৫) ক্রিয়াবাচক নাম: রান্না, কান্না, হাসি ইত্যাদি(৬) জাতিবাচক নাম: মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গাছ, পশু ইত্যাদি।বিশেষণ পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন: কত, পাকা, সোনালি, ধীরে, জোরে, প্রচুর ইত্যাদি।সর্বনাম পদ: বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন: আমি, তুমি, সে, এটা, ওটা, কে, কোনটি, তোমার ইত্যাদি।অব্যয় পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ সব অবস্থায় একই রকম থাকে কখনো কোনোরূপ পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। যেমন: এবং, কিন্তু, নতুবা, কিংবা ইত্যাদি।ক্রিয়া পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের আসা, যাওয়া, থাকা, হওয়া, করা ইত্যাদি কোনো না কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া পদ বলে।