বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:

সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী।  ছবি: সাহাদত পারভেজ
সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। ছবি: সাহাদত পারভেজ

প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি। বনে, পাহাড়ে বাস করে নানা জীবজন্তু। গাছে গাছে উড়ে বেড়ায় রংবেরঙের পাখি। তাদের কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায়।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
ক. প্রদত্ত অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা, তা—
১. আমাদের গ্রাম ২. আমাদের শহরাঞ্চল 
৩. আমাদের এই দেশ ৪. এই দেশ এই মানুষ
খ. বাংলাদেশকে বলা হয়—
১. নদীর দেশ ২. পাহাড়ের দেশ 
৩. সাগরকন্যা ৪. প্রকৃতির রূপসী কন্যা

গ. ‘স্বচ্ছ’ শব্দটিতে বর্ণ আছে—

১. একটি ২. দুটি ৩. তিনটি ৪. চারটি
ঘ. বাংলাদেশের মানুষ পাখি পছন্দ করে, কারণ—
১. পাখি উড়ে বেড়ায় ২. পাখির কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায় ৩. পাখি সহজে পোষ মানে
৪. পাখি রঙবেরঙের ডানা মেলে গাছে গাছে ঘুরে বেড়ায়
ঙ. বন, পাহাড় ছাড়া আর যেখানে জীবজন্তু দেখা যায়—
১. গ্রামে ২. জাদুঘরে ৩. চিড়িয়াখানায় ৪. পার্কে।

১ নম্বর প্রশ্নের উত্তর:
ক. ৩. আমাদের এই দেশ
খ. ৪. প্রকৃতির রূপসী কন্যা গ. ৪. চারটি
ঘ. ২. পাখির কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায়
ঙ. ৩. চিড়িয়াখানায়।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
বাতাস বায়ু/ হাওয়া
অরণ্য বন/ জঙ্গল
কলকাকলি মধুর ধ"নি/ পাখির ডাক
স্বচ্ছ অতি নির্মল
দিগন্ত দিকের শেষ/ দিকের সীমা
হূদয় মন/ অন্তর
ক. সকালবেলা পাখির — শুনতে ভালো লাগে।
খ. — ওপারে কী আছে, কেউ জানে না।
গ. গভীর — সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে। ঘ. করিম সাহেবের প্রতিটি কাজ —।
ঙ. শীতকালে উত্তর দিক থেকে — বইতে থাকে।
২ নম্বর প্রশ্নের উত্তর:
ক. সকালবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।
খ. দিগন্তের ওপারে কী আছে, কেউ জানে না।
গ. গভীর অরণ্যে সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে। ঘ. করিম সাহেবের প্রতিটি কাজ স্বচ্ছ।
ঙ. শীতকালে উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে।

৩। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি, তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো:
গ্ধ, ন্ত, ক্ষ, স্ব, ন্দ
৩ নং প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ গঠন
গ্ধ গ+ধ মুগ্ধ
ন্ত ন+ত দিগন্ত
ক্ষ ক+ষ দক্ষিণ
স্ব স+ব স্বভাব
ন্দ ন+দ আনন্দ
৪। প্রশ্নের উত্তর লেখো:
ক. বাংলাদেশকে প্রকৃতির রূপসী কন্যা বলা হয় কেন? পাঁচটি বাক্যে লেখো।
খ. তোমার পরিচিত বাংলাদেশের পাঁচটি পাখির নাম লেখো।
গ. কোন পাখিকে গানের পাখি বলা হয় এবং কেন? ৫টি বাক্যে লেখ।
৪ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
বাংলাদেশকে কেন প্রকৃতির রূপসী কন্যা বলা হয়, তা পাঁচটি বাক্যে লেখা হলো:
বাংলাদেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া রয়েছে ফসলের খেত। দখিনা বাতাসে দোলে এ দেশের মাঠের নানা ফসল। বাংলাদেশের সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ-নদী। এ দেশের বনে-পাহাড়ে নানা জীবজন্তু বসবাসের পাশাপাশি গাছে গাছে উড়ে বেড়ায় নানা রঙের পাখি।
(খ)
আমার পরিচিত পাঁচটি পাখির নাম নিচে লেখা হলো:
১. দোয়েল ২. কোকিল ৩. ময়না ৪. টিয়া ৫. চড়ুই।
(গ)
কোকিলকে গানের পাখি বলা হয়ে থাকে।
বসন্ত ঋতুর শুরুতে আমরা কোকিলের কুহূতান শুনতে পাই। কোকিলের কুহূতান প্রকৃতিকে আলোড়িত করে। নির্জন দুপুরে কোকিল তার মধুর কণ্ঠের সুর ছড়িয়ে দেয় চারিদিকে। কোকিলের সুমধুর গান ঋতুরাজ বসন্তকে আরো মোহনীয় করে তোলে। তাই কোকিলকে গানের পাখি বলা হয়ে থাকে।

৫। মনে করো তোমার নাম সুমন/সুমি। তোমার পত্রমিতার নাম ইসুজু/কিমিকো। সে জাপানে থাকে। তোমার বিদেশী বন্ধু ইসুজু/কিমিকোকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখ।

৫ নম্বর প্রশ্নের উত্তর:
১৪৬/১ খিলগাঁও,ঢাকা
তারিখ: ২৪/৮/২০১৪
প্রিয় ইসুজু,
শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ। বাংলা ভাষায় লেখা তোমার চমত্কার চিঠিটি পেয়েছি। চিঠিতে তুমি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ।
তুমি তো জানো, আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর ছয়টি রূপে অপরূপা আমাদের এই দেশের প্রকৃতি। সবুজ মাঠ, অবারিত ধানক্ষেত, নদী-নালা, খাল-বিল আর পাহাড়চেরা ঝর্ণাধারার অপার লীলাভূমি এই দেশ। এ দেশের কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সর্ব বৃহত্ সমুদ্র সৈকত। তুমি ঢাকায় এলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাবো। কবে আসছ?
চিঠি লিখো। ভালো থেকো।
ইতি তোমার বন্ধু
সুমন

শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা