বাংলা
আশ্চর্য পাথরের কথাশিক্ষার্থীরা, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে ড. মাহবুবুল হক রচিত প্রবন্ধ ‘আশ্চর্য পাথরের কথা’ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এসো, তাহলে এবার পাঠ শুরু করা যাক।প্রশ্ন: চুম্বক পাথর দিয়ে কীভাবে দিক নির্ণয় করা যায়?উত্তর: আবিষ্কারের পর থেকেই চুম্বক পাথর নাড়াচাড়া করতে গিয়ে মানুষ এর অনেক বিস্ময়কর গুণ খুঁজে পায়। কৌতূহলী মানুষ এবার ভাবতে থাকে বিভিন্ন গুণের অধিকারী এই পাথরটাকে কী কাজে লাগানো যায়। ক্রমে মানুষ অভিজ্ঞতার ভেতর দিয়ে বুঝতে পারল, এ পাথরকে সবচেয়ে বেশি কাজে লাগানো যায় দিক নিরূপণের কাজে। কারণ চুম্বক পাথরের একটা দিক সব সময় উত্তরমুখো হয়ে থাকে। তাই উত্তর দিকে মুখ করে দাঁড়ালে সহজেই ডান হাতের দিক পূর্ব আর বাঁ হাতের দিক পশ্চিম বলে চিনে নেওয়া যায়। এভাবে চুম্বক পাথর দিয়ে দিক নির্ণয় করা যায়।প্রশ্ন: ডান দিক থেকে উপযুক্ত বিশেষণ খুঁজে নিয়ে শূন্য স্থানে বসাও।— দাগ অদৃশ্য— আগ্রহ গভীর— শক্তি ধু ধু— অরণ্য চুম্বকীয়— মরুভূমি অফুরান— মহাসমুদ্র অতল— পাথর কৌতূহলী— মানুষ সরু।উত্তর:সরু দাগ অফুরান আগ্রহ অদৃশ্য শক্তি গভীর অরণ্য ধু ধু মরুভূমি অতল মহাসমুদ্র চুম্বকীয় পাথর কৌতূহলী মানুষ।