বাংলা
শিক্ষাগুরুর মর্যাদা প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনা পর্বে আজ রয়েছে কাজী কাদের নেওয়াজ রচিত কবিতা ‘শিক্ষাগুরুর মর্যাদা’।এসো তাহলে প্রশ্নোত্তরের মাধ্যমে এবার আজকের আলোচনা শুরু করা যাক।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: বারি, চরণ, শাহজাদা, কুমার, নয়ন, ভালো, পুলকিত, অনর্গল, স্পর্ধা, শির, সৌজন্য, শাহানশাহ, প্রক্ষালন, শাস্ত্র।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থবারি পানিচরণ পাশাহজাদা বাদশার ছেলেকুমার রাজার ছেলেনয়ন চোখভাল কপালপুলকিত আনন্দিতঅনর্গল অবিরামস্পর্ধা দর্পশির মাথাসৌজন্য ভদ্রতাশাহানশাহ বাদশাহশাস্ত্র অনুশাসনপ্রক্ষালন ধোওয়াপ্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো: প্রক্ষালন, শাস্ত্র, সৌজন্য, অনর্গল, পুলকিত।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাপ্রক্ষালন স্কুল থেকে এসে হাত-পা প্রক্ষালন করা উচিত।শাস্ত্র শাস্ত্রের কথা মেনে চলা ভালো।সৌজন্য উপমার সৌজন্য আমাদের মুগ্ধ করেছে।প্রদত্ত শব্দ বাক্য রচনাঅনর্গল তৈষী তার বাবার সঙ্গে অনর্গল কথা বলে চলেছে।পুলকিত পুরস্কার পেয়ে জাহিদ খুব পুলকিত হয়েছে।প্রশ্ন: বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?উত্তর: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় কবি কাজী কাদের নেওয়াজ দিল্লির বাদশাহ আলমগীরের পুত্রের জন্য নিযুক্ত একজন শিক্ষকের কথা উল্লেখ করেছেন। মুঘল বংশীয় দিল্লির সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করে দিল্লির সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। একজন মহানুভব সম্রাট হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। দিল্লির এক জ্ঞানী ও বিজ্ঞ মৌলভি বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন। তিনি পায়ে পানি ঢালিয়েছেন। এমন স্পর্ধার কাজ নিশ্চয় ক্ষমার অযোগ্য। এ জন্য বাদশাহ নিশ্চয় তাঁকে কঠোর শাস্তি দেবেন। শিক্ষক প্রথমে এমনই নানা রকম শাস্তির কথা ভেবে বিচলিত হলেন।প্রশ্ন: ‘প্রাণের চেয়ে মান বড়’—শিক্ষক এ কথা বললেন কেন?উত্তর: কবি কাজী কাদের নেওয়াজ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় উক্ত কথার মধ্য দিয়ে শিক্ষকের শ্রেষ্ঠত্ব ও সম্মান সম্পর্কে আলোকপাত করেছেন। দিল্লির বাদশাহ আলমগীরের পুত্রকে দিয়ে পায়ে পানি ঢালিয়েছিলেন গৃহশিক্ষক মৌলভি। এই দৃশ্য বাদশাহ দেখে ফেললে শিক্ষক মৌলভি প্রথমে বড় রকমের শাস্তির ভয়ে বিচলিত হয়েছিলেন। কিন্তু পরক্ষণে আত্মমর্যাদা সম্পর্কে শিক্ষক সচেতন হয়ে ওঠেন। শির বিচ্ছিন্ন করার মতো শাস্তিতেও এখন তিনি ভীত নন। কারণ, সমাজের সর্বক্ষেত্রে শিক্ষকের সম্মান সর্বোচ্চ। সবার ঊর্ধ্বে। শিক্ষক হিসেবে ছাত্রের সেবা গ্রহণ করা কোনো অন্যায় অপরাধ নয়। তাই শিক্ষক সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে বাদশাহ তাঁকে কিছু জিজ্ঞেস করলে তিনি শাস্ত্রের কথা শুনিয়ে শিক্ষকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেবেন। এতে যদি প্রাণ যায় তাতেও তাঁর আপত্তি নেই। প্রাণের চেয়ে মান-সম্মান অনেক বড়। তিনি বাদশাহকে এ কথা বোঝাতে চেষ্টা করবেন। কাজেই বলা যায়, মান-মর্যাদার স্তর বোঝানোর জন্যই শিক্ষক উক্ত কথা বললেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল