বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাষিশিক্ষার্থীরা, আলোচ্যসূচিতে আজ রয়েছে রাজিয়া খাতুন চৌধুরানী রচিত ‘চাষি’ কবিতা। এবার এসো, কবিতাটির অন্যান্য প্রশ্নোত্তরগুলো আলোচনা করা যাক।প্রশ্ন: চাষি কবিতার মূলভাব লেখো।উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা। তাঁরা দিন-রাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন।প্রশ্ন: চাষিদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত?উত্তর: চাষিদের কাছ থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত, তা হলো—ক. সহজ-সরল জীবনযাপন করা।খ. অপরের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করা।গ. বিন্দুমাত্র গর্ব না করা।ঘ. পরিশ্রমী হওয়া।ঙ. দেশ ও জাতির উন্নতিতে নিঃস্বার্থ অবদান রাখা।প্রশ্ন: ‘চাষি’ কবিতার মূল কথা পাঁচটি বাক্যে লেখো।উত্তর: চাষি কবিতার মূল কথা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো:১. চাষি এ দেশের সবচেয়ে বড় সাধক।২. কৃষিপ্রধান বাংলাদেশের প্রাণ হলো চাষি।৩. চাষির শ্রমে উৎপাদিত ফসলে এ দেশের মানুষ বেঁচে থাকে।৪. চাষিদের জীবন সহজ-সরল ও নিরহংকার।৫. চাষিদের সহজ-সরল জীবনযাপন দেখে সবারই অহংকার চূর্ণ হওয়া উচিত।প্রশ্ন: পরের চরণটি লেখোক. দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?..................................উত্তর: দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়পুণ্য অত হবে নাক সব করিলেও জড়।খ. মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,..................................উত্তর: মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।গ. আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার..................................উত্তর: আমার দেশের মাটির ছেলে, নমি বারংবারতোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।