বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্য সূচিতে আজ রয়েছে শফিউল আলম রচিত ‘শহীদ তিতুমীর’। এসো তাহলে শব্দার্থ জেনে নেওয়ার মাধ্যমে আজকের পাঠ শুরু করা যাক। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখ: জেদি, মুক্তি, শায়েস্তা, মুক্তিকামী, সশস্ত্র, জুলুম, লড়াই, ধর্মপ্রাণ। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থজেদি— একগুঁয়ে মুক্তি— স্বাধীনতাশায়েস্তা— শাস্তিমুক্তিকামী— স্বাধীনতাকামী সশস্ত্র— অস্ত্রসহ জুলুম— অত্যাচারলড়াই— যুদ্ধধর্মপ্রাণ— পরমধার্মিকপ্রশ্ন: বাক্য রচনা করো: পরাধীন, দাপটে, প্রিয়পাত্র, ডনকুস্তি, অসিচালনা, দুর্ভেদ্য, দুর্গ, বাঁশের কেল্লা।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাপরাধীন— আমরা এখন আর পরাধীন নই, স্বাধীন জাতিদাপটে— বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স এবার খুব দাপটের সঙ্গে খেলেছে।প্রিয়পাত্র— শিক্ষকের প্রিয়পাত্র হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হয়। ডনকুস্তি— তিতুমীর শৈশবেই ডনকুস্তিতে পারদর্শী হয়ে ওঠেন।অসিচালনা— অসিচালনায় সব সৈনিকই সিদ্ধহস্ত।দুর্ভেদ্য— চিনের প্রাচীর দুর্ভেদ্য।দুর্গ— যুদ্ধের সময় দুর্গের বাইরেও পাহারা দেওয়া হয়। বাঁশের কেল্লা— ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লার কাহিনি লেখা আছে।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো। (ক) ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর তেমনি— তার গড়নউত্তর: ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর তেমনি বলিষ্ঠ তার গড়ন।(খ) শিশুটি ছিল খুব—। উত্তর: শিশুটি ছিল খুব জেদি।(গ) শিশুকালে তার একবার কঠিন— হলো। উত্তর: শিশুকালে তার একবার কঠিন অসুখ হল।(ঘ) ইংরেজ—ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। উত্তর: ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে।(ঙ) তিতুমীরের গ্রামে ছিল এক—।উত্তর: তিতুমীরের গ্রামে ছিল এক মাদ্রাসা।(চ) সেকালে গ্রামে গ্রামে—আর শরীর চর্চার ব্যায়াম হতো।উত্তর: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীর চর্চার ব্যায়াম হতো।(ছ) তিতুমীরের — শক্তি ছিল প্রচুর। উত্তর: তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর।(জ) ইংরেজদের সঙ্গে হাত মেলাল—জমিদাররা।উত্তর: ইংরেজদের সঙ্গে হাত মেলাল দেশি জমিদাররা।(ঝ) আলেকজান্ডার তাঁর সিপাহি বাহিনী নিয়ে — হলো তিতুমীরের হাতে। উত্তর: আলেকজান্ডার তাঁর সিপাহি বাহিনী নিয়ে পরাস্ত হলো তিতুমীরের হাতে।(ঞ) তিতুমীরের — জন সৈন্যকে ইংরেজরা বন্দী করল। উত্তর: তিতুমীরের ২৫০ জন সৈন্যকে ইংরেজরা বন্দী করল।প্রশ্ন: ‘তিতুমীর’ নামটি কেমন করে হলো? তাঁর প্রকৃত নাম কী?উত্তর: শিশুকালে তিতুমীরের একবার কঠিন অসুখ হয়েছিল। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হয়েছিল ভীষণ তেতো ওষুধ। ওষুধটি এমন তেতো ছিল যে শিশু তো দূরের কথা, বুড়োরাও ওই ওষুধ মুখে নেওয়ার কথা নয়। কিন্তু ছোট্ট শিশু তিতুমীর বেশ খুশিতেই সেই তেতো ওষুধ প্রায় দশ-বার দিন খেলো। তেতো খেতে তার আনন্দ দেখে বাড়ির লোকজন সবাই অবাক হলো। এ জন্য ওর ডাক নাম রাখা হলো তেতো। এভাবে তেতো থেকে তিতু। তার সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমীর। প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল