বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘যোগাযোগের সেকাল একাল’। এসো, তাহলে শুরু করা যাক। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো: (ক) মানুষের জীবনে যোগাযোগের সূচনা কখন? আধুনিক কালে/আদিম কালে/সম্প্রতি উত্তর: আদিম কালে। খ) মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? হাতিয়ার ব্যবহার/ভাষা আবিষ্কার/নৌকা আবিষ্কারউত্তর: ভাষা আবিষ্কার। গ) আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে কীভাবে সংবাদ পাঠাত? ঢোল পিটিয়ে/শিঙা ফুঁকে/বাহক মারফত উত্তর: ঢোল পিটিয়ে। ঘ) টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র কোনটি? টেলিফোন/বেতার/টেলিগ্রাফ উত্তর: টেলিগ্রাফ। ঙ) যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন কোনটি? বেতার/টেলিভিশন/ইন্টারনেট উত্তর: ইন্টারনেট। # নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: যোগাযোগ বলতে কী বোঝায়? উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়সমূহকে বোঝায়। প্রশ্ন: আমরা কোন কোন উপায়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি? উত্তর: আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি। প্রশ্ন: যাঁরা দূরে থাকেন, তাঁদের সঙ্গে কীভাবে আমরা যোগাযোগ করতে পারি? উত্তর: যাঁরা দূরে থাকেন, তাঁদের সঙ্গে আমরা টেলিফোন, টেলিগ্রাফ, চিঠিপত্র ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারি। প্রশ্ন: লেখা আবিষ্কারের আগে মানুষ কীভাবে যোগাযোগ করত? উত্তর: লেখা আবিষ্কারের আগে মানুষ হাত নেড়ে, চিত্কার করে, ঢাকঢোল বাজিয়ে, আগুন বা ধোঁয়া ব্যবহার করে যোগাযোগ করত। প্রশ্ন: সেকালে ঢোলের মাধ্যমে কীভাবে সংবাদ প্রচার করা হতো? উত্তর: সেকালে সংবাদ প্রচারের জন্য ঢোল ব্যবহূত হতো। আফ্রিকার উপজাতিরা কাঠের ঢোল পিটিয়ে দূর-দূরান্তরে সংবাদ সংকেত পাঠাত। ভারতবর্ষের রাজারা ঢোল শোহরত করে রাজ্যে আদেশ, নির্দেশ জারি করতেন। প্রশ্ন: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কী? উত্তর: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো চিঠি লেখা। প্রশ্ন: সেলফোনের সুবিধা কী? উত্তর: সেলফোনের সুবিধা অনেক। সেলফোন থেকে সময় ও তারিখ জানা যায়। এর মাধ্যমে মুহূর্তেই ছোটখাটো বার্তা পাঠানো যায়। এই ফোনে যেকোনো ছবি তুলে তা ধারণ করা যায়, কে কে ফোন করল তাদের তথ্য এবং ফোন নম্বরও এতে সংরক্ষণ করে রাখা যায়। এ ছাড়া এর পর্দায় বিপরীত প্রান্তের গ্রাহকের ছবিও দেখা যায়। প্রশ্ন: বেতার বলতে কী বোঝায়? উত্তর: সাধারণত বেতার বলতে আমরা কেবল অনুষ্ঠান শোনার যন্ত্রকে বুঝি। বেতার বলতে আসলে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ বোঝায়। প্রশ্ন: ওয়াকি টকির কাজ কী? উত্তর: ওয়াকিটকি হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদানের বহনযোগ্য যন্ত্র। জরুরি যোগাযোগের জন্য সেনাবাহিনী, পুলিশ, রেডক্রস, অগ্নিনির্বাপক বাহিনী, সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগের বিভিন্ন সংস্থার কাজে আজকাল বেতার যোগাযোগ অপরিহার্য। এ কাজে হাতের মুঠোয় যে যোগাযোগ যন্ত্রটি থাকে তাকে বলা হয় ওয়াকিটকি। ওয়াকিটকির কাজ হলো তাত্ক্ষণিক যোগাযোগ স্থাপন করা। # পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল