বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবইবহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
সংগীতের দুটো ক্ষেত্র আছে—এক. কণ্ঠসংগীত, দুই. যন্ত্রসংগীত। সচরাচর কণ্ঠসংগীতের পরিপূরক হিসেবে ব্যবহূত হয় যন্ত্রসংগীত। তবে শুধু কণ্ঠসংগীত যেমন সম্ভব, তেমনি শুধু যন্ত্রসংগীতও সম্ভব। বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ—এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি এবং তবলা বাজান যিনি, তিনি তবলচি। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীতচর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলা হয়। লোকসংগীত সমৃদ্ধ আমাদের দেশের কোনো অঞ্চলে আছে ভাওয়াইয়া, কোনো অঞ্চলে ভাটিয়ালি, কোনো অঞ্চলে বাউল গান আবার কোনো অঞ্চলে আছে মাইজভান্ডারি। এসব আঞ্চলিক গানের মধ্যে নারী শিল্পীদেরও অবদান আছে। এগুলোকে বলা হয় মেয়েলি গীত। বাংলাদেশের মানুষ মনের নানা ভাব সংগীতের মাধ্যমে প্রকাশ করে। তাই বলা হয় ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা তা হলো—
ক. ছড়া খ. নাটক গ. সংগীত ঘ. কবিতা
২) লোকসংগীতকে বলা হয়—
ক. শহরের লোকদের গান খ. গ্রামবাংলার গান
গ. আধুনিক গান ঘ. বিদেশি গান
৩) খঞ্জনি শব্দটির ‘ঞ্জ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ণ+জ ঘ. ন+ছ
৪) গ্রামবাংলার মানুষ ‘লোকসংগীত’ পছন্দ করে, কারণ—
ক. লোকসংগীত গাওয়া সহজ
খ. লোকসংগীত সাধারণ মানুষ গায়
গ. লোকসংগীত ছাড়া অন্য গান শুনতে পায় না
ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫) গ্রাম্য মেলার অনুষ্ঠানে কী ধরনের গান উপযুক্ত?
ক. রবীন্দ্রসংগীত খ. নজরুলসংগীত
গ. বাউলসংগীত ঘ. বিদেশি গান।

১ নম্বর প্রশ্নের উত্তর:
১। গ. সংগীত ২। খ. গ্রামবাংলার গান ৩। খ. ঞ+জ
৪। ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ৫। গ. বাউল সংগীত।

২. কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
পরিপূরক— পরিপূর্ণকারী/সম্পূর্ণ করে এমন
লোকসংগীত— গ্রামের সাধারণ মানুষের গান
বাক্প্রতিভা— কথা বলার অনন্যসাধারণ বুদ্ধি
স্বতঃস্ফূর্ত— সহজ ও স্বাভাবিকভাবে প্রকাশিত
উল্লাস— পরম আনন্দ
অভিব্যক্তি— প্রকাশ
(ক) অভিনয়ের মাধ্যমে মনের — ঘটে।
(খ) এত ছোট মেয়ের — দেখে আমি মুগ্ধ।
(গ) রুটি ভাতের — হিসেবে খাওয়া যায়।
(ঘ) বৈশাখী মেলায় — এর আসর বসে।
(ঙ) তিন্নি — ভাবে নাচতে রাজি হয়েছে।

২ নম্বর প্রশ্নের উত্তর:
ক। অভিনয়ের মাধ্যমে মনের অভিব্যক্তি ঘটে।
খ। এত ছোট মেয়ের বাকপ্রতিভা দেখে আমি মুগ্ধ।
গ। রুটি ভাতের পরিপূরক হিসেবে খাওয়া যায়।
ঘ। বৈশাখী মেলায় লোকসংগীত-এর আসর বসে।
ঙ। তিন্নি স্বতঃস্ফূর্তভাবে নাচতে রাজি হয়েছে।

৩. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো: ক্ত, ক্ষ, ল্ল, ল্প, স্ক

৩ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ
ক্ত ক্+ত রক্ত
ক্ষ ক্+ষ ক্ষয়
শ্ল শ্+ল অশ্লীল
ল্প ল্+প অল্প
স্ফ স্+ফ স্ফীত।
৪. প্রশ্নের উত্তর লেখো:
ক) লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে কেন? এর ৫টি কারণ লেখো।
খ) ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে? পাঁচটি বাক্যে উত্তর লেখো।
গ) তোমার জানা পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম লেখো।

৪ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে, কারণ—
১। সহজ-সরলভাবে গাওয়া হয় বলে যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষ লোকসংগীত গেয়ে আসছে।
২। এ গান মানুষের মনের আবেগ-অনুভূতি প্রকাশ করে।
৩। এ সংগীত গ্রামের মানুষ মুখে মুখে গায়।
৪। গ্রামের বিভিন্ন পেশার মানুষ আনন্দ-বেদনায় এই গান গায়।
৫। লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশের গ্রামের জীবনচিত্র তুলে ধরা যায়।

(খ)
‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে বোঝানো হয়েছে—
বাংলাদেশে প্রচুর ধান উত্পাদন হয়। এই ধান থেকে চাল হয় এবং এ চাল সেদ্ধ করলে যে ভাত হয় তা বাংলাদেশিদের প্রধান খাবার। আর গানের মাধ্যমে আমরা মনের আবেগ ও উল্লাস প্রকাশ করে থাকি। বিভিন্ন আচার-অনুষ্ঠানে গানের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করে থাকি। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ শ্রমসংগীত গেয়ে থাকে।
(গ)
আমার জানা পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম হচ্ছে-
১। আব্বাসউদ্দীন
২। আবদুল আলীম
৩। ফেরদৌসী রহমান
৪। সৈয়দ আবদুল হাদী
৫। সুবীর নন্দী।

৫. মনে করো, তোমার নাম শফি/নাহিদা। তুমি সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ো। তুমি নতুন কুড়ি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রত্যয়নপত্রের জন্য —একটি আবেদনপত্র লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর:

তারিখ: ২৪-০৮-২০১৪
বরাবর
প্রধান শিক্ষক
সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়
সাভার, ঢাকা।

বিষয়: প্রত্যয়নপত্রের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন ছাত্র/ছাত্রী। ‘নতুন কুড়ি’ সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন।

অতএব, আপনার নিকট আবেদন, আমাকে একটি প্রত্যায়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক/নিবেদিকা-

শফি/নাহিদা
শ্রেণি-৫ম
সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সাভার, ঢাকা।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা