বাংলা
হাতি আর শেয়ালের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। শব্দার্থ লিখ।ঝোপঝাড়— ছোট ছোট গাছের জঙ্গল।লোকালয়— বসতবাড়ি।সভ্য— মার্জিত রুচি।রাজত্ব— রাজ্যের অধিকার।কায়দা— কৌশল।বটপাকুড়— বিশাল গাছ।তোলপাড়— গন্ডগোল।মেদিনী— পৃথিবী।অমিত— প্রচুর।ভারিক্কি— গম্ভীর প্রকৃতি।শুঁড়— পশুর লম্বা নাক বিশেষ।নিরীহ— শান্ত।শঙ্কা— ভয়। বানান শুদ্ধ করে লেখো।১. চারদিকে তখন কি সুন্দর সবুজ বন।২. অমনি শুরু হয়ে গেলো তোলপার।৩. নদির ওপারে সবাই উদগ্রিব হয়ে বসে আছে।৪. শেয়ালের উপরেই তাই দায়িত্ত পড়ল।৫. কি ভারি আর মস্ত তার শরির।৬. নদির তির ছিল বালুকাময়।উত্তর: ১. চারদিকে তখন কী সুন্দর সবুজ বন।২. অমনি শুরু হয়ে গেল তোলপাড়।৩. নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে।৪. শেয়ালের উপরেই তাই দায়িত্ব পড়ল।৫. কী ভারী আর মস্ত তার শরীর।৬. নদীর তীর ছিল বালুকাময়। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনরায় লেখো।১. দিন আসে দিন যায় একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনিই আমাদের রাজা সবাই একথা জানে ওই দেখুন নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়উত্তর: দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা, সবাই একথা জানে। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।২. এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলাপরামর্শ করতে বসল মাঝখানে সিংহ বাহাদুর সিংহ ফিসফিসিয়ে বলল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে সবাই নিচু স্বরে বলল শিয়াল শিয়াল ঠিক ঠিক সিংহ বাহাদুর আবার ফিসফিসিয়ে সায় দিল শিয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়ল উত্তর: এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। বাঘ, ভালুক, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা-পরামর্শ করতে বসল, মাঝখানে সিংহ বাহাদুর। সিংহ ফিসফিসিয়ে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? সবাই নিচু স্বরে বলল—শিয়াল, শিয়াল। ঠিক ঠিক—সিংহ বাহাদুর আবার ফিসফিসিয়ে সায় দিল। শিয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়ল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল