বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি আর শেয়ালের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজও তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: হাতিটির ভয়ে সিংহ ও বাঘ কী করল?উত্তর: হাতিটা এমন ভাব করল, যেন সে-ই বনের রাজা হয়েছে তখন শক্তিধর সিংহও হাতির কাছে আসতে ভয় পেল। এমনকি যে বাঘ মামা সব সময় থাবা উঁচিয়ে চলত, সেও ভয়ে হাতিটার ধারে-কাছে ঘেঁষতে চাইল না।প্রশ্ন: হাতিটা নিরীহ একটা হরিণকে কী করল?উত্তর: হাতিটা একবার নিরীহ একটা হরিণকে তার শুঁড়ে জড়িয়ে ধরে দূরে ছুড়ে ফেলে দিল।প্রশ্ন: কখন থেকে বনের কেউ হাতিটার ছায়াও মাড়াত না?উত্তর: হাতিটা যখন বনে এসে নানা রকম ঝামেলা করছিল এবং নিজেই বনের রাজা হয়ে বসেছিল। তখন বনের সিংহ থেকে শুরু করে বাঘ, শিয়ালসহ সব প্রাণীই তাকে এড়িয়ে চলত। কিন্তু যখন হাতিটা নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল এবং আরেকবার একটা পিঁপড়াকে পায়ের তলায় পিষে মেরে ফেলল, তখন থেকে বনের কেউ তার ছায়াও মাড়াত না।প্রশ্ন: বনের সব প্রাণী এসে সিংহের গুহায় কখন এলো?উত্তর: হাতিটার অত্যাচারে সব প্রাণী অতিষ্ঠ। তাই তারা এর একটা বিহিত করতে এক সন্ধ্যায় সিংহের সঙ্গে বুদ্ধি-পরামর্শ করার জন্য তার গুহায় এসে জড়ো হলো।প্রশ্ন: নদীর পারে এসে শিয়াল হাতিটাকে কী বলল?উত্তর: নদীর পাড়ে এসে শিয়াল হাতিটাকে বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি। আপনিও আমার সঙ্গে আসুন।প্রশ্ন: হাতিটা যখন নদীতে নামতে ভয় পাচ্ছির, তখন শিয়াল কী বলেছিল?উত্তর: হাতিটা নদীতে নামতে ভয় পাচ্ছিল। তখন শিয়াল তাকে বলল, ভয় কী, এই দেখুন না, আমি কত সহজে পার হয়ে যাচ্ছি।