বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।  প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: সিপাহি মুন্সী আবদুর রউফের যুদ্ধের ঘটনা লেখো। উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সাতজন শ্রেষ্ঠ সৈনিক বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন সিপাহি মুন্সী আবদুর রউফ তাঁদেরই একজন। মুক্তিযুদ্ধের প্রথম দিকে তিনি পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি এলাকায় যুদ্ধরত ছিলেন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার জন্য মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সেনারা সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। আবদুর রউফ হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রু সেনাদের রুখে দিতে থাকলেন। আর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বললেন। সেই যুদ্ধে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল এবং মারাও গেল অনেক পাকিস্তানি সেনা। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ করতে করতে পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকে। কিন্তু হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর। তিনি শহীদ হলেন। বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটির বোর্ডবাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ। তিনি আমাদের গৌরব। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল