বাংলা
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। বহুনির্বাচনী প্রশ্নোত্তর।২৬. মুন্সী আবদুর রউফ কত তারিখে মারা যান?ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে খ. ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে গ. ১০ ডিসেম্বর ১৯৭১ সালে ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালেউত্তর: ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে।২৭. পাকিস্তানি নৌসেনারা কয়টি স্পিডবোট নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে?ক. দুটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. নয়টিউত্তর: গ. সাতটি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।প্রশ্ন: কিশোর বয়সে কার বাবা-মা মারা যান?উত্তর: কিশোর বয়সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাবা-মা মারা যান। প্রশ্ন: গোলাহাটি গ্রামে কতজন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন?উত্তর: গোলাহাটি গ্রামে পাঁচজন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন।প্রশ্ন: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পাঁচজনের দলে আরেকজন যে অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কে?উত্তর: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পাঁচজনের দলে আরেকজন যে অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি নাননু মিয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল