বাংলা
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।প্রশ্ন: মুন্সী আবদুর রউফ কেমন ছিলেন?উত্তর: বীরশ্রেষ্ঠ সিপাহি মুন্সী আবদুর রউফের জন্ম ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে। তিনি ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। মাঠে-প্রান্তরে, নদীতে, খালে সাঁতার কেটে আর ঘুরে বেড়িয়ে দিন কাটত তাঁর। তিনি ইপিআর বাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনিও যুদ্ধে যোগ দিয়ে বীরের মতো শহীদ হন।প্রশ্ন: বীরের জাতি হিসেবে আমরা কীভাবে বিশ্বসভায় স্থান করে নিয়েছি?উত্তর: স্বাধীনতা অর্জন করা কোনো সহজসাধ্য ব্যাপার নয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল। জলে, স্থলে, অন্তরীক্ষে মুক্তিযোদ্ধারা সব যুদ্ধেই পরাভূত করেছিল শত্রুদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কেন স্মরণীয়?উত্তর: বাঙালির ইতিহাসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চিরস্মরণীয় হয়ে আছে, থাকবে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা ঘুমন্ত বাঙালির ওপর অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ে। বাঙালিরাও তাদের দেশকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ শুরু করেন। অবশেষে সেই বীর বাঙালিদের অসম সাহসিকতায় বহু রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল