বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক জলপানপ্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে সুকুমার রায় রচিত নাটিকা ‘অবাক জলপান’। এসো তাহলে শুরুতে জেনে নেওয়া যাক এই চমৎকার নাটিকাটির মূলভাব।‘অবাক জলপান’ নাটিকার মূলভাব: ভীষণ তৃষ্ণার্ত একটি লোক পানির তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে। কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না। বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো। গেরস্ত, বরকন্দাজ, তেষ্টা, রুক্ষমূর্তি, আকাঙ্ক্ষা, খাটিয়া, এক্সপেরিমেন্ট।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থগেরস্ত গৃহস্থ, সংসারী লোক।বরকন্দাজ পাহারাদারতেষ্টা তৃষ্ণা, পিপাসা।রুক্ষমূর্তি দেখে ভয় লাগে এ রকম শুকনো চেহারাআকাঙ্ক্ষা ইচ্ছা, আগ্রহ।খাটিয়া কাঠের তৈরি খাটএক্সপেরিমেন্ট পরীক্ষা-নিরীক্ষা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল