বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক জলপানপ্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে সুকুমার রায় রচিত নাটিকা ‘অবাক জলপান’। প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়া পদের চলিত রূপ লেখো।(ক) লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলিতে হয়।(খ) সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসিতেছি।(গ) আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হইয়াছে।(ঘ) দুপুর রোদে দরজা এঁটে সবাই ঘুমাইতেছে।(ঙ) আকাঙ্ক্ষা থাকিলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।উত্তর: (ক) লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়।(খ) সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি।(গ) আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে।(ঘ) দুপুর রোদে দরজা এঁটে সবাই ঘুমাচ্ছে।(ঙ) আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।প্রশ্ন: ‘জলাতঙ্ক’ কাকে বলে? এই রোগ কেমন করে হয়?উত্তর: যে রোগ হলে রোগীর প্রচণ্ড পিপাসা পেলেও জল পান করতে পারে না, জল পান করতে গেলে গলায় খিচ ধরে যায়। রোগী তাই ভয়ে জল পান করতে চায় না। জলকে ভয় পাওয়া এ ধরনের রোগকে জলাতঙ্ক বলে। ডাক্তারি পরিভাষায় এই রোগকে বলে হাইড্রোফোবিয়া। জলাতঙ্কের জীবাণুবাহী কুকুর থেকে এই রোগ ছড়ায়। জীবাণুবাহী কুকুর কামড় দিলে কিংবা আঁচড় দিলে এই রোগ হয়। কাজেই আমাদের সব সময় কুকুর থেকে সাবধান থাকা উচিত।