বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নের কিছু নির্বাচিত ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।

অত্যধিক সাহসী — দুঃসাহসী
অনেকের মধ্যে এক—অন্যতম
অগ্রে গমন করে যে—অগ্রগামী
অচেনা জায়গা — অচিনপুর
অন্যের অনিষ্ট কামনা — অভিশাপ
অত্যন্ত কষ্ট করে যা করতে হয় — দুরূহ
অহংকার নেই যার — নিরহংকার
অহংকার আছে যার—অহংকারী
অনেকের মধ্যে এক— অন্যতম
অভিনয় করে যে— অভিনেতা।
অল্প কথা বলে যে— অল্পভাষী।
অন্ত নেই যার—অনন্ত
আগে জন্মেছে যে— অগ্রজ
আদরের সঙ্গে— সাদরে।
আকাশে চরে যে— খেচর
আচ্ছন্ন হয়ে পড়া — অভিভূত
আবর্জনা ফেলার জায়গা — আস্তাকুঁড়
ইষ্টক নির্মিত গৃহ—প্রাসাদ
ইতিহাসে স্থান লাভের যোগ্য — ঐতিহাসিক
উচ্চ আকাঙ্ক্ষা আছে যার— উচ্চাকাঙ্ক্ষী
উপকারীর উপকার স্বীকার করে যে— কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে— অকৃতজ্ঞ
একসঙ্গে কথা বলা — সমস্বরে
একের সঙ্গে অন্যের — পরস্পর
এক জায়গায় আবব্ধ হয়ে থাকা — কোণঠাসা
একই সময়ে বর্তমান— সমসাময়িক
একই মায়ের সন্তান— সহোদর
একই সঙ্গে পাঠ করে যারা— সহপাঠী
একই গুরুর শিষ্য— সতীর্থ
এক যুগের পর আরেক যুগ — যুগান্তর
এক দেশ থেকে আর এক দেশ — দেশান্তর
কর্মে অতিশয় কুশল— কর্মঠ
কোথাও উঁচু কোথাও নিচু— বন্ধুর
কোকিলের ডাক— কুহু।
কোনো কিছু সাদরে গ্রহণ — বরণ
কাপড়ের লম্বা টুকরা — পটি
কল্পনা করা যায় না এমন — অকল্পনীয়।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল