বাংলা
প্রাণী জগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘প্রাণী জগৎ এক বিস্ময়’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: উটপাখিকে দৈত্যপাখি বলা হয় কেন?উত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিস। উটপাখিকে দৈত্যপাখি বলার অন্যতম কারণ হলো এর খাবারদাবার। গোশত, ফলমূল, শাকসবজি, লবণসহ সবই খায় উটপাখি। উটপাখির রাক্ষুসে খিদে। খিদে পেলে সামনে যা পায় গপাগপ গিলতে থাকে। এ ছাড়া দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জীবজন্তু ডাঙায় আর একটিও নেই। প্রশ্ন: প্ল্যাটিপাস বা হংস চঞ্চু কোথায় বাস করে?উত্তর: প্রাণী জগতের আরেক বিস্ময় প্ল্যাটিপাস বা হংস চঞ্চু। অস্ট্রেলিয়া ও তার কাছাকাছি দ্বীপ তাসমানিয়ার প্রাণী হংসচঞ্চু। পানির কয়েক ফুট ওপরে ডাঙায় এরা গর্ত করে এবং সেই গর্ত পানির ভেতর চলে যায়। দিনে এরা গর্তে বাস করে আর রাতে পানিতে ভেসে বেড়ায়।প্রশ্ন: আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?উত্তর: প্রাণী জগতে বিস্ময় সৃষ্টি করেছে এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে আসছে। আমাদের দেশেও কিছু কিছু প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে গণ্ডার, বুনো গরু, বুনো মোষ, বুনো ছাগল ও বুনো কুকুর। এসব প্রাণী পার্বত্য জেলাসমূহে, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যেত। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীর মধ্যে আরও আছে হাড়গিলা, নীল গাই ও হনুমান। এ ছাড়া আরও কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদের মধ্যে রয়েছে বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, মদনটেক, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, বাগডাশ, সজারু, উড়ন্ত কাঠবিড়ালি, সোনাব্যাঙ প্রভৃতি। এমনকি সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে।বিলুপ্ত প্রায় এসব প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা অভয়ারণ্য গড়ে তুলতে পারি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি। প্রচারমাধ্যমের সাহায্যে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য ব্যাপক প্রচারকার্য পরিচালনার ব্যবস্থা করতে পারি। এ ছাড়া ‘বন্যপ্রাণী রক্ষণ দিবস’ পালন করে গণসচেতনতা সৃষ্টি করতে পারি। কেননা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করো।উত্তর: ঞ্চ = অঞ্চল, পঞ্চম, চঞ্চু, সঞ্চয়।ণ্ড = গণ্ডার, কাণ্ড, ভাণ্ড, প্রচণ্ড, প্রকাণ্ড।স্ব = স্বভাব, স্বদেশ, স্বপ্ন।ল্ল = পাল্লা, জল্লাদ, কেল্লা।ন্ত = শান্ত, অশান্ত। ক্ত = শক্ত, ভক্ত, মক্তব।প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।উত্তর: প্রদত্ত শব্দ বিপরীত শব্দ বন্য গৃহপালিত ঘন হালকা নীরব সরব আনন্দ দুঃখ মিত্র শত্রু শান্ত অশান্ত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল