বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ, জেনে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ—তাই না? আজ থেকে শুরু হলো বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। এ পর্যায়ে আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা। প্রশ্ন: বাংলাদেশের শহর ও গ্রামে কী কী ধরনের বাড়িঘর তৈরি হয়?উত্তর: বাংলাদেশের শহর ও গ্রামে ভিন্ন ভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হয়। নিচে শহর ও গ্রামের বাড়িঘরের ধরন বর্ণনা করা হলো:শহরের বাড়িঘর: বাংলাদেশের শহরের বাড়িঘর তৈরি করা হয় ইট, কাঠ ও পাথর দিয়ে। শহরের উঁচুু এসব বাড়িঘরকে দালানকোঠা বলা হয়।গ্রামের বাড়িঘর: বাংলাদেশের গ্রামের বাড়িঘরের কাঠামো তৈরি হয় বাঁশ ও কাঠ দিয়ে। ঘরের চাল ছাওয়া হয় শণ, খড়, গোলপাতা ও হোগলাপাতা দিয়ে। ঘরের চারপাশের দেয়াল তৈরি হয় বাঁশের চাঁচারি, পাটকাঠি বা মাটি দিয়ে। গ্রামের এসব বাড়িঘর সাধারণত দোচালা ও চৌচালা হয়ে থাকে। ঘরামিরা বাঁশের চাঁচারি, বেত ও শীতল পাটি দিয়ে ঘরের দেয়াল ও চালের ভেতরের দিকটা চমত্কারভাবে সাজিয়ে তোলে। গ্রামে কোনো কোনো বাড়ি টিন দিয়েও তৈরি করা হয়। গ্রামের প্রায় প্রতি বাড়িতেই ঢেঁকিঘর ও রান্নাঘর থাকে।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো এবং মূলশব্দ দিয়ে বাক্য তৈরি করো।কলকাকলি, কুলঙ্গি, উপচার, জাদুঘর, জনপদ, দিগন্ত, জাগ, শৌখিন, তৈজসপত্র, সংস্কৃতি, শ্যামলিমা, ঘরামি, জাতিসত্তা।১. কলকাকলি: মধুর ধ্বনি, পাখির ডাক। # ভোরবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে। ২. জাদুঘর: যেখানে পুরোনো দিনের আশ্চর্য জিনিসপত্র প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়। # সেদিন জাদুঘরে গিয়ে নানা জিনিস দেখে আনন্দ পেয়েছি।৩. জনপদ: লোকালয়, যেখানে মানুষ বসবাস করে।# এই নদীর তীরে এককালে সমৃদ্ধ জনপদ ছিল।৪. দিগন্ত: দিকের শেষ, দূর থেকে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়।# পূর্ব দিগন্তে এখন মেঘ জমেছে। ৫. জাগ: খড়-পাতা দিয়ে পানিতে চাপা দেওয়া। # পাট কাটা হয়ে গেছে, এখন জাগ দেওয়ার পালা। ৬. শৌখিন: যাতে শখ মেটে, বিলাসী, মনোরম। # করিম চাচা খুব শৌখিন মানুষ। ৭. সংস্কৃতি: কৃষ্টি। # জাতির পরিচয় হয় তার সংস্কৃতিতে। ৮. শ্যামলিমা: শ্যাম বা সবুজাভ রং বিশেষ। # শ্যামলিমায় ঘেরা আমাদের গ্রাম। ৯. ঘরামি: খড়ের ঘর নির্মাতা। # আমাদের গ্রামের বেশির ভাগ বাড়ি ঘরামি দ্বারা তৈরি।১০. তৈজসপত্র: বাসন-কোসন# বাবা ঘরের জন্য কিছু তৈজসপত্র কিনেছেন। ১১. কুলঙ্গি: মাটির ঘরের দেয়ালের ছোট খোপ। # কুলঙ্গিতে আয়না-চিরুনি রয়েছে। ১২. উপচার: উপাদান। # উপহারের ডালাটি নানা উপচারে সাজানো। ১৩. জাতিসত্তা: জাতি-পরিচয়# পাহাড়ি এলাকায় অনেক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল