বাংলা
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল। ‘বীরশ্রেষ্ঠ’ বীরত্বের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উপাধি। তোমরা নিশ্চয় জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে সাতজন সাহসী সৈনিক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করেন। এই সাতজন শহীদ বীর সৈনিকের একজন হলেন সিপাহী মোস্তফা কামাল। তাঁর জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেসব বাংলাদেশের সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের অন্যতম। আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তাঁর বীরত্বের কথা নিশ্চয় তোমাদের পড়া হয়ে গেছে। এবার এসো, এই রচনা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে, সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রশ্ন: উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো: (ক) সৈন্যদের — আসলে দুর্ভেদ্য দুর্গ(খ) কিছুটা — নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে।(গ) সারা সকাল — কাটল।(ঘ) কিন্তু — হটতে হলেও কিছুটা সময় দরকার।(ঙ) তার গুলির — তারা আর সামনে এগুতে পারছে না।উত্তর: (ক) সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ(খ) কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে(গ) সারা সকাল নির্বিঘ্নে কাটল(ঘ) কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার(ঙ) তার গুলির তোড়ে তারা আর সামনে এগুতে পারছে নাপ্রশ্ন: পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কারা কোথায় প্রতিরোধ গড়ে তুলেছিল?উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সর্বত্র মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল। তেমনি একটি প্রতিরোধ ছিল ১৯৭১ সালের এপ্রিল মাসে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমাদের মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে আশুগঞ্জে উজানীস্বরে আর এন্ডারসন খালের পাড়ে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুলেছিল। প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে কোথায় কোথায় প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়?উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসতে থাকে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে গড়ে তোলে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি। ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে এই ঘাঁটি তিনটি গড়ে তোলা হয় আশুগঞ্জে, উজানীস্বরে আর এন্ডারসন খালের পাড়ে। প্রশ্ন: নিরাপত্তা অসম্পূর্ণ ছিল কোন দিকে? সে জন্য কী করা হয়েছিল? উত্তর: মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে প্রতিরোধ প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুললেও তা পর্যাপ্ত ছিল না। তখনো কিছুটা নিরাপত্তা অসম্পূর্ণ ছিল। আর এই অসম্পূর্ণ নিরাপত্তা ছিল দক্ষিণ দিকে। সে জন্য কমান্ডারের নির্দেশে মুক্তিবাহিনীর একটা প্লাটুন দক্ষিণে অবস্থান নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই প্লাটুনে ছিল মাত্র ১০ জন মুক্তিসেনা। অধিনায়ক ছিলেন সিপাহী মোস্তফা কামাল। প্রশ্ন: দরুইন গ্রাম কোথায়? সেখানে কারা অবস্থান নিয়েছিল?উত্তর: ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গা সাগরের উত্তর দিকে দরুইন গ্রাম। ১৯৭১ সালের এপ্রিল মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য সেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিল। মুক্তিযোদ্ধাদের ওই প্লাটুনে মুক্তিসেনা ছিল ১০ জন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সেই প্লাটুনের অধিনায়ক ছিলেন।প্রশ্ন: মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন?উত্তর: ২৪ বছর বয়সী প্রাণবন্ত যুবক মোস্তফা কামাল ছিলেন প্রচণ্ড আত্মপ্রত্যয়ী। তাঁর সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতা ছিল প্রসংশনীয়। মোস্তফা কামাল বিশ্বাস করতেন, সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ। আর তাঁদের সাহস যেন দুর্গের দেয়াল। তাই মাত্র ১০ জন মুক্তিসেনা নিয়ে দরুইন গ্রামে প্রতিরক্ষা ঘাঁটি আগলানোর সাহস করেছিলেন মোস্তফা কামাল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল