বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘প্রাণিজগৎ এক বিস্ময়’ প্রবন্ধ। আলোচনার ধারাবাহিকতায় শুরুতে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: উটপাখিকে দৈত্যপাখি বলা হয় কেন?উত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিস। উটপাখিকে দৈত্যপাখি বলার অন্যতম কারণ হলো, এর খাবার-দাবার। গোশত, ফলমূল, শাকসবজি, লবণ—সবই খায় উটপাখি। এর রাক্ষুসে খিদে। খিদে পেলে সামনে যা পায় গপাগপ গিলতে থাকে। এ ছাড়া দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে, এমন জীবজন্তু ডাঙায় আর একটিও নেই।প্রশ্ন: প্লাটিপাস বা হংসচঞ্চু কোথায় বাস করে?উত্তর: প্রাণিজগতের আরেক বিস্ময় প্লাটিপাস বা হংসচঞ্চু। অস্ট্রেলিয়া ও তার কাছাকাছি দ্বীপ তাসমানিয়ার প্রাণী হংসচঞ্চু। পানির কয়েক ফুট ওপরে ডাঙায় এরা গর্ত করে এবং সেই গর্ত পানির ভেতর চলে যায়। দিনে এরা গর্তে বাস করে আর রাতে পানিতে ভেসে বেড়ায়।প্রশ্ন: আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?উত্তর: প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে, এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে আসছে। আমাদের দেশেও কিছু কিছু প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে গন্ডার, বুনো গরু, বুনো মহিষ, বুনো ছাগল ও বুনো কুকুর। এসব প্রাণী পার্বত্য জেলা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যেত। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীর মধ্যে আরও আছে হাড়গিলা, মিঠা পানির কুমির, রাজশকুন, সোনালি বিড়াল, নীল গাই ও হনুমান। এ ছাড়া আরও কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদের মধ্যে রয়েছে বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, মদনটেক, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, বাঘডাশ, সজারু, উড়ন্ত কাঠবিড়ালি, সোনা ব্যাঙ প্রভৃতি। এমনকি সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে।বিলুপ্তপ্রায় এসব প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা অভয়ারণ্য গড়ে তুলতে পারি। বন্য প্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি। প্রচার মাধ্যমের সাহায্যে বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য ব্যাপক প্রচারকার্য পরিচালনার ব্যবস্থা করতে পারি। এ ছাড়া ‘বন্য প্রাণী রক্ষণ দিবস’ পালন করে গণসচেতনতা সৃষ্টি করতে পারি। কেননা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বন্য প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।