বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নের কিছু নির্বাচিত ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।

কোনোভাবেই পূরণ করা যায় না এমন — অপূরণীয়

খাওয়ার ইচ্ছে— ক্ষুধা

খাওয়ার যোগ্য— খাদ্য

খাওয়ার অযোগ্য— অখাদ্য

খেতে ভালো লাগে এমন— স্বাদ

খেতে মজা নয় এমন— বিস্বাদ

খেলায় পটু— খেলোয়াড়

খ্যাতি আছে যার— খ্যাতিমান

খুব আগ্রহী— উদগ্রীব

খুব সহজে করা যায় এমন — অবলীলায়

গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য — উপাত্ত

গল্পগুজব করার আসর — মজলিশ

গৃহে আগত ব্যক্তি—অতিথি

চিহ্ন নেই যার—নিশ্চিহ্ন

চৈত্র মাসের ফসল— চৈতালি

চোখে দেখতে পায় না এমন — অন্ধ

জাহাজের খালাসি—লস্কর

জগতে যার বিশেষ খ্যাতি রয়েছে—জগদিবখ্যাত

জানা নেই যা— অজ্ঞাত

জানা আছে যা— জ্ঞাত

জানবার ইচ্ছা— জিজ্ঞাসা

জয় করার ইচ্ছা— জিগীষা

জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান — প্রান্তর

জনশূন্য স্থান — নির্জন

দিকের শেষ — দিগন্ত

দয়া নেই যার—নির্দয়

দেখে ভয় লাগে এমন শুকনো চেহারা — রুক্ষমূর্তি

দেশকে ভালোবাসেন যিনি— দেশপ্রেমিক

দান করেন যিনি—দানবীর

দিবসের শেষ ভাগ— অপরাহ্ন

নদী মাতা যার— নদীমাতৃক

পান করার ইচ্ছা— পিপাসা

পাওয়া যায় যা— পাওনা

পর্বতে আরোহণ করেন যিনি—পর্বতোরোহী

পরিমিত ব্যয় করেন যিনি— মিতব্যয়ী

প্রতিভা আছে এমন — প্রতিভাবান

প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ় — দৃঢ়প্রতিজ্ঞ।

শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল