বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলার যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো (পাঠ্যবইবহিভর্ূত যোগ্যতাভিত্তিক):
ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ। ১৯৫২ সাল। ফাল্গুন মাস। বসন্তকাল। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে। কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। পলাশ ফুল ফুটেছে। বাগানে গঁাদা ও ডালিয়া ফুটে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চারদিকে কেমন থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার সে দাবি মানছে না। তারা চায় উদর্ুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে। তারা ১৪৪ ধারা জারি করে। পুলিশ চারজনের বেশি লোককে জড়ো হতে দিচ্ছে না। কিন্তু ছাত্র ও জনতা তা মানবে না। তারা মিছিল করবে। শোনা গেল, পুলিশ মিছিলে গুলি করতে পারে। কিন্তু টগবগে তরুণরা বেপরোয়া। তারা জীবন দেবে কিন্তু মায়ের ভাষার দাবি ছাড়বে না। তারা ১৪৪ ধারা ভঙ্গ করল।
মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলো অনেকে। রফিক, সালাম, বরকত, জব্বার এরকম অনেক নাম। তঁারা আমাদের ভাষাশহীদ। তাই কবির ভাষায় বলতে পারি Èআমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি...'। একুশ আমার অহংকার, আমার গর্ব। তাইতো প্রতিবছর আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১) এ অনুচ্ছেদটি কোন বিষয়ের ওপর লেখা?
ক. স্বাধীনতা আন্দোলন খ. স্বাধীকার আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন ঘ. ভাষা আন্দোলন
২) মিছিলে পুলিশ কেন গুলিবর্ষণ করেছিল?
ক. বাংলা ভাষার অধিকার দিতে
খ. আন্দোলন দমন করার জন্য গ. মিছিল ছত্রভঙ্গ করার জন্য
ঘ. অন্যায়ভাবে মিছিল করায়
৩) ভাষা আন্দোলন হয়েছিল কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৭১ সালে
৪) রাষ্ট্রভাষা বাংলা আমরা অর্জন করেছি কিসের বিনিময়ে?
ক. রক্তের খ. চুক্তির গ. অর্থের ঘ. সমঝোতার
৫) মাতৃভাষা বলতে বুঝ?
ক. কথ্য ভাষা খ. মায়ের মুখের ভাষা
গ. ভিনদেশি ভাষা ঘ. নিজস্ব লোক যে ভাষায় কথা বলে।
১নং প্রশ্নের উত্তর
১. ঘ. ভাষা আন্দোলন ২. খ. আন্দোলন দমন করার জন্য
৩. খ. ১৯৫২ সালে ৪. ক. রক্তের ৫. খ. মায়ের মুখের ভাষা

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ
থমথমে বিপদের ভয়ে নীরব অবস্থা
মিছিল শোভাযাত্রা
টগবগে গরম হয়ে ওঠা
বেপরোয়া কোনো বাধা নিষেধ মানে না এমন
শহীদ ন্যায়ের জন্য যঁারা জীবন দেন
গর্ব গেৌরব
ক. গভীর রাতে চারিদিকে∏ভাব বিরাজ করে।
খ. ∏জীবনযাপন ভালো নয়।
গ. ∏করে চায়ের পানি ফুটছে।
ঘ. ঢাকার রাজপথ∏মিছিলে ভরে গেছে।
ঙ. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ লোক ∏ হন।
২নং প্রশ্নের উত্তর
ক. থমথমে খ. বেপরোয়া গ. টগবগ ঘ. মিছিল ঘ. শহীদ

৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরি করা শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ল্প, শ্ব, ক্ত, ন্ত, দ্ধ
৩নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ গঠন
ল্গ ল+গ ফাল্গুন
শ্ব শ+ব বিশ্ব
ক্ত ক+ত রক্ত
ন্ত ন+ত বসন্ত
দ্ধ দ+ধ শ্রদ্ধা
বাক্যে প্রয়োগ:
ক. ফাল্গুনে পলাশ ফুল ফোটে।
খ. রকিবের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
গ. অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
ঘ. বসনে্ত নানা রকম ফুল ফোটে।
ঙ. ভাষা শহীদদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল থাকব।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. আমরা শহীদ মিনারে ফুল দিই কেন?
খ. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কী ঘটেছিল?
গ. বাংলার সন্তানেরা কেন ১৪৪ ধারা ভঙ্গ করেছিল?

৪ নং প্রশ্নের উত্তর
(ক)
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে যারা বুকের রক্ত দিয়েছিল, তাদের স্মৃতিকে স্মরণ করার উদ্দেশ্যেই আমরা শহীদ মিনারে ফুল দিই। শহীদ মিনারে ফুল দেয়ার মধ্য দিয়ে আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই।
(খ)
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখ। ভাষা আন্দোলনের মিছিল এগিয়ে যাচ্ছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর পুলিশ বাহিনী এই মিছিলে গুলিবর্ষণ করে। এতে শহীদ হয় রফিক, শফিক, বরকত, সালাম, জব্বারসহ বাংলামায়ের অনেক নাম না জানা দামাল ছেলে। বুকের রক্ত দিয়ে তারা সেদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে।
(গ)
বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের উদর্ুভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলার বীর সন্তানেরা তা মেনে নেয়নি। তারা এর তীব্র প্রতিবাদ করে। প্রস্তুতি নেয় আন্দোলনের। তখন শাসকগোষ্ঠী জারি করে ১৪৪ ধারা। বাংলা মায়ের দামাল ছেলেরা ১৪৪ ধারা ভঙ্গ করে ঝঁাপিয়ে পড়ে আন্দোলনে। মাতৃভাষা বাংলা ভাষাকে স্বীয় মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করার দাবীতে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন করেছিল।

৫। মনে করো তোমার নাম হামিম/হাসু। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বর্ণনা দিয়ে তোমার বন্ধু ইসহাক/ইমুকে একটি চিঠি লেখ।
৫ নং প্রশ্নের উত্তর

১৫ তেজতুরি বাজার
তেজগঁাও, ঢাকা

প্রিয় ইসহাক,
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। ২১ ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে উদ&যাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিনের কথা জানাতেই আজ তোমাকে লিখছি।
তুমি তো জান, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে স্বীয় মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করার আন্দোলনে শহীদ হয়েছেন সালাম, জব্বার, রফিক, বরকত, শফিউরসহ নাম না-জানা বাংলা মায়ের অনেক দামাল ছেলে। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এই দিনটি কালের পরিক্রমায়, পৃথিবীর মানুষের কাছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।
এই দিন খুব সকালে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয় আঙিনায় স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে হয় আলোচনা সভা, বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় Èএকুশ আমার অহংকার' শীর্ষক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আজ আর নয়, ভালো থেকো।
ইতি
তোমার বন্ধু
হামিম।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা