বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এক বনে ছিল এক কাঠুরে। সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজারে বেচত। একদিন সে কাঠ কাটতে নদীর ধারে গেল। সে গাছের একটা ডাল কাটছিল হঠাত্ তার হাত ফসকে কুড়ালটা নদীর পানিতে পড়ে গেল।
নদীতে অনেক স্রোত। তাতে কুমিরের ভয় ছিল। তার নতুন কুড়াল কেনার সামর্থয ছিল না। নিরুপায় হয়ে মনে দুঃখে কঁাদতে লাগল। হঠাত্ এক জলপরি উঠে এসে প্রশ্ন করল, তুমি কঁাদছ কেন? কাঠুরে বলল, আমি বড় গরিব। আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কঁেদো না, তোমার কুড়াল এনে দিচ্ছি।
জলপরি নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না। জলপরি আবার ডুব দিয়ে রুপার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না, এটাও নয়। জলপরি আবার ডুব দিয়ে লোহার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে কুড়ালটি দেখে বলল, হঁ্যা, এটাই আমার।

জলপরি কাঠুরের এই সততা দেখে মুগ্ধ হল। সে তাকে লোহার কুড়ালটি ফিরিয়ে দিল। আর উপহার হিসেবে দিল সোনার ও রুপার কুড়াল। কুড়াল দুটো বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগল সুখে ও স্বচ্ছন্দে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১) ওপরের অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
ক. বেখেয়াল খ. ভুল থেকে শেখা গ. সততা ঘ. ফিরে পাওয়া
২) কে কঁাদতে লাগল?
ক. জলপরি খ. কাঠুরে গ. মাছ ঘ. কুড়াল।
৩) জলপরি কোথা থেকে উঠে এল?
ক. নদীর পানি থেকে খ. গাছ থেকে
গ. সাগর থেকে ঘ. বন থেকে।
৪) জলপরি প্রথমে কোন কুড়াল নিয়ে এল?
ক. সোনার খ. রুপার গ. লোহার ঘ. দস্তার।
৫) জলপরি কাঠুরেকে কোন কোন কুড়াল উপহার দিল?
ক. সোনা ও লোহার খ. সোনা ও রুপার
গ. সোনার ঘ. লোহার।

১ নং প্রশ্নের উত্তর
১) গ. সততা; ২) খ. কাঠুরে; ৩) ক. নদীর পানি থেকে
৪) ক. সোনার; ৫) খ. সোনা ও রুপার।

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।

শব্দ অর্থ
স্রোত জলপ্রবাহ
সামর্থয সমতা
বিক্রি বেচে দেওয়া
মুগ্ধ বিভোর
উপহার খুশি হয়ে দেওয়া বস্তু।

ক) নদীতে খুব-ছিল।
খ) নতুন কুড়াল কেনার-কাঠুরের ছিল না।
গ) কাঠুরে কাঠ-করে সংসার চালাত।
ঘ) জলপরি কাঠুরের সততায়-হলো।
ঙ) আমি একটি-পেয়েছি।

২ নং প্রশ্নের উত্তর
ক. স্রোত খ. সামর্থয গ. বিক্রি ঘ. মুগ্ধ ঙ. উপহার

৩। নিচে দেওয়া যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও বাক্যে প্রয়োগ দেখাও- শ্ন, চ্ছ, স্ব, গ্ধ, ন্দ

৩ নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ শব্দ গঠন বাক্য গঠন
শ্ন প্রশ্ন পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে।
চ্ছ প্রতিচ্ছবি আয়নায় প্রতিচ্ছবি দেখা যায়।
স্ব স্বপ্ন রাতে সে একটা স্বপ্ন দেখেছে।
গ্ধ মুগ্ধ রহিমের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ।
ন্দ আনন্দ খেলায় জিতে সে খুব আনন্দ করছে।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) কাঠুরে কীভাবে জীবিকা নির্বাহ করত?
খ) জলপরি কাঠুরেকে কেন এবং কিভাবে পুরস্কৃত করল?
গ) তোমার জানা পঁাচ ধরনের পেশাজীবীর নাম লেখো।

৪ নং প্রশ্নের উত্তর
(ক)
কাঠুরে ছিল খুব গরিব। জীবনও ছিল অতি কষ্টের। তার একমাত্র সম্বল ছিল লোহার কুড়াল। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন বনে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করত। আর এভাবেই কাঠ কেটে বাজারে বিক্রি করে কাঠুরে জীবিকা নির্বাহ করত।

(খ)
কাঠুরে ছিল অত্যন্ত গরিব। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে। কিন্তু তার একমাত্র সম্বল কুড়ালটি নদীতে পড়ে গেলে সে মনের দুঃখে, ক্ষোভে কঁাদতে থাকে। জলপরি পানি থেকে উঠে এসে তাকে সোনার ও রুপার কুড়াল দেখালেও সে তা নেয় না বরং লোহার কুড়াল দেখে সে খুশি হয়। এতে জলপরি খুশি হয়ে তাকে সততার পুরস্কারস্বরূপ সোনার ও রুপার কুড়াল দুটিই উপহার দেয়।

(গ)
আমার জানা পঁাচ ধরনের পেশাজীবীর নাম নিচে লেখা হলো:
১। কৃষক
২। জেলে
৩। কামার
৪। কুমার
৫। তঁাতি।

৫। মনে করো, তোমার নাম সূচনা/সুবীর, নীলগঞ্জ গ্রামে তোমার বাড়ি। ঢাকায় থাকে তোমার বন্ধু শান্তা/সুজন। এখন তোমার এলাকার একজন পেশাজীবী সম্পর্কে শান্তা/সুজন এর নিকট একটি পত্র লেখো।

৫নং প্রশ্নের উত্তর:

২৬/৮/২০১৪
নীলগঞ্জ, ময়মনসিংহ

প্রিয় শান্তা/সুজন,
শুভেচ্ছা নিও। তোমার চিঠি পেয়েছি। আমার এলাকার পেশাজীবী সম্পর্কে তোমার জানার আগ্রহ আমাকে আনন্দিত করেছে।
তুমি তো জানো, আমাদের গ্রামের অধিকাংশ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই আমাদের এলাকার প্রধান পেশাজীবী মানুষ কৃষক। ওদের জীবন বৈচিতর্্যে ভরা। ভোর না হতেই ওরা ফসল বোনা বা ফসল দেখাশোনা করার জন্য মাঠে ছুটে যায়। দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ওরা ফসল ফলায়।
এই কৃষকেরাই দেশের মানুষের খাদ্যের যোগান দেয়। তাদের এই কৃষিকাজটি কঠিন সাধনার কাজ। আমি ওদের গভীর শ্রদ্ধা করি। দেশের মানুষ ও তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসার উঁচুস্তরে আসন দিয়ে থাকে।
আজ আর নয়। তোমাদের এলাকার পেশাজীবী সম্পর্কে জানিও। ভালো থেকো।
ইতি তোমারই বন্ধু
সূচনা/সুবীর

দীদার চেৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা