
যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
দুনিয়া জুড়ে কত বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। পৃথিবীতে বড় বড় চিড়িয়াখানায় গেলে বোঝা যায় প্রাণিজগত্ কত বিচিত্র। পোষা ও বুনো প্রাণীদের মধ্যে এমন সব প্রাণী রয়েছে, যারা কেবল দেখতেই অদ্ভুত নয়, আচার-আচরণেও বিস্ময়কর। প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে আসছে। বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে গন্ডার, বুনো গরু, বুনো মোষ, বুনো ছাগল ও বুনো কুকুর প্রভৃতি। এর মূল কারণ নির্বিচারে শিকার, প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ প্রভৃতি। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীদের মধ্যে আরও আছে হাড়গিলা, মিঠাপানির কুমির, রাজশকুন, সোনালি বিড়াল, হনুমান ও নীলগাই প্রভৃতি। বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, মদনটাক, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, গয়াল, সজারু, কাঠবিড়ালি প্রভৃতি এখন আর খুব বেশি নেই। এমনকি সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে। জীববৈচিতর্্য রক্ষার জন্য এসব প্রাণী বঁাচিয়ে রাখা আমাদের কর্তব্য।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. প্রাণিজগতে বিস্ময় সৃষ্টিকারী প্রাণীর সংখ্যা দিন দিন কী হচ্ছে?
ক. মরে যাচ্ছে খ. বিলুপ্ত হচ্ছে
গ. সংখ্যায় বাড়ছে ঘ. কমে আসছে
২. প্রাণিজগত্ ধ্বংস করা কিসের সমতুল্য?
ক. প্রাকৃতিক খ. প্রাকৃতিক নিয়ম ধ্বংস
গ. অনুকূল পরিবেশ ঘ. প্রতিকূল পরিবেশ।
৩. প্রাণিজগতের জীবজন্তুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী?
ক. খাদ্যের অভাব খ. নির্বিচারে শিকার
গ. অনুপযোগী পরিবেশ ঘ. চিড়িয়াখানায় বন্দী।
৪. রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন বনের নামটি জড়িয়ে রয়েছে?
ক. সুন্দরবন খ. ভাওয়ালগড়. গ. শালবন ঘ. ঝাউবন।
৫. নিচের কোনটি মিঠা পানির প্রাণী?
ক. হাঙ্গর খ. কুমির গ. বনরুই ঘ. তিমি
১ নং প্রশ্নের উত্তর
১. ঘ. কমে আসছে ২. খ. প্রাকৃতিক নিয়ম ধ্বংস
৩. খ. নির্বিচারে শিকার ৪. ক. সুন্দরবন ৫. খ. কুমির।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ
বিচিত্র নানারূপে চিত্রিত
বিস্ময়কর চমত্কৃত ভাব
বিলুপ্ত বিলীন
নির্বিচারে বিচার বিবেচনা না করে
বিপর্যয় বিশৃঙ্খল অবস্থা
দুনিয়া সারাবিশ্ব
ক) বন্যপ্রাণী এখন- হতে চলেছে।
খ) - গাছ কাটায় পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।
গ) -জুড়ে রয়েছে বিচিত্র সব প্রাণীর বাস।
ঘ) কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় পরিবেশ-সম্মুখীন।
ঙ) বাংলাদেশের প্রকৃতি- ।
২ নং প্রশ্নের উত্তর
ক. বিলুপ্ত খ. নির্বিচারে গ. দুনিয়া ঘ. বিপর্যয়ের ঙ. বিচিত্র।
৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ন্দ, প্ল, জ্ব, জ্জ, ন্ড
৩ নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ন্দ ন&+দ আনন্দ
প্ল প&+ল প্লাবন
জ্ব জ&+ব-ফলা (ব) জ্বালা
জ্জ জ&+জ বিপজ্জনক
ণ্ড ণ&+ড ঠাণ্ডা
বাক্যে প্রয়োগ:
ক. শিশুরা আনন্দ করতে ভালোবাসে।
খ. বন্যার সময় দেশের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়।
গ. শহরে শব্দদূষণের জ্বালায় ঘুমানো কষ্টকর।
ঘ. মানুষ ইচ্ছা করে বিপজ্জনক জায়গায় যায় না।
ঙ. শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. জীববৈচিতর্্য বলতে কী বোঝায়?
খ. প্রাণীদের বঁাচিয়ে রাখা উচিত কেন?
গ. জীববৈচিতর্্য রক্ষার পঁাচটি উপায় লেখো।
৪ নং প্রশ্নের উত্তর
(ক)
জীববৈচিতর্্য বলতে নানা শ্রেণির জীবজন্তুর বসবাসক্ষেত্র ও বিচরণ এর ভিন্নতা বোঝায়। আমাদের জীববৈচিতর্্য আমাদের প্রাণিজগতে এক নতুন বিস্ময় সৃষ্টি করেছে। জীবজন্তু একদিকে যেমন প্রাকৃতিক সেৌন্দর্য বৃদ্ধি করছে, তেমনি প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করছে।
(খ)
জীবজন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ। এগুলো ধ্বংস হওয়ার অর্থ প্রাকৃতিক বিপর্যয় সাধন। কিন্তু আমাদের বঁেচে থাকার জন্য প্রাকৃতিক নিয়মের ভারসাম্য বজায় রাখা জরুরি। আর প্রাণিজগতের সুষ্ঠু বিকাশে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিতর্্য সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই বিভিন্ন রকম প্রাণীদের বঁাচিয়ে রাখা উচিত।
(গ)
জীববৈচিতর্্য রক্ষার পঁাচটি উপায় নিচে দেওয়া হলো-
১. বন্যপ্রাণী নির্বিচারে শিকার না করা।
২. নির্বিচারে বনের গাছ না কেটে প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা।
৩. বনাঞ্চলে মানুষের অবাধ অনুপ্রবেশ বন্ধ করা।
৪. সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া।
৫. সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সজাগ দৃষ্টি রাখা।
৫। মনে করো, তোমার নাম আবুল/আয়শা। তুমি নিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লেখো।
৫নং প্রশ্নের উত্তর:
২৫/৮/১৪
বরাবর
প্রধান শিক্ষক
নিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিমপুর, যশোর।
বিষয়: চিড়িয়াখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত্বাবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যেতে আগ্রহী।
অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে-
আবুল/আয়শা, রোল নং-১
নিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিমপুর, যশোর।
দীদার চেৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা