[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]
নমুনা মডেল টেস্ট ১
পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
বাংলাদেশের খুলনা ও বাগেরহাট অঞ্চলের সমুদ্রতীরবর্তী চিরসবুজ বনাঞ্চলের নাম সুন্দরবন। এই বনে প্রচুর সুন্দরী বৃক্ষ জন্মায় বলে এর নাম হয়েছে সুন্দরবন। এ বনের আয়তন প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার। এটিকে পৃথিবীর বৃহত্তম ‘ম্যানগ্রোভ ফরেস্ট’ বা লবণাক্ত জলাভূমির বনও বলা হয়। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। এ নির্জন অরণ্যের ভেতর বাস করে পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। শীতে অসংখ্য অতিথি পাখির সমাগম হয় সুন্দরবনে। কারণ, অবাধ বংশবিস্তার ও নিরাপত্তার জন্য বনের নির্দিষ্ট এলাকা ‘অভয়ারণ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পশুপাখি স্বাচ্ছন্দ্যে এ এলাকায় চলাফেরা করতে পারে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১) সুন্দরবন বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. পূর্ব খ. দক্ষিণ গ. পশ্চিম ঘ. উত্তর
২) পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলাভূমির বন কোনটি?
ক. গজারি বন খ. সুন্দরবন গ. মধুপুর বন ঘ. পার্বত্য বন
৩) ‘বৃক্ষ’ শব্দটির ‘ক্ষ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ক্+স খ. ক্+খ গ. ক্+ষ ঘ. খ্+অ
৪) ‘অভয়ারণ্য’ বলতে কী বোঝায়।
ক. পশুপাখির নিরাপদ স্থান খ. মানুষের নিরাপদ স্থান
গ. কুমিরের নিরাপদ স্থান ঘ. হাঙরের নিরাপদ স্থান
৫) সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ কী?
ক. সুন্দরী বৃক্ষ খ. হরিণ গ. রয়েল বেঙ্গল টাইগার ঘ. কুমির।
২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
শব্দ অর্থ
ফরেস্ট জঙ্গল
অরণ্য সমাগম উপস্থিতি/আগমন/সম্মিলন
অভয়ারণ্য নিরাপদ স্থান
স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে/অবাধে
গহিন গভীর/গহন/দুর্গম
ক. ডুবুরিরা — সমুদ্রে অবাধে চলাফেরা করে।
খ. বর্ষবরণ অনুষ্ঠানে তানিয়া — গান গেয়েছে।
গ. সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ —।
ঘ. বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী সুরক্ষার জন্য আরও — গড়ে তোলা প্রয়োজন।
ঙ. বৈশাখী মেলায় প্রচুর লোকের — হয়।
৩। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি, ভেঙ্গে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো: ১৫=৫
ঞ্চ, ন্দ, ক্ত, ম্প, ষ্ট
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ৫৩=১৫
ক. পাঁচটি বাক্যে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো।
খ. রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
গ. তুমি দেখেছ এমন পাঁচটি প্রাণীর নাম লেখ।
৫। মনে করো, তোমার নাম অভি/অনুরাধা। এই বছর তুমি কোথায় কোথায় বেড়াতে গিয়েছ তা মনে করার চেষ্টা করো। এর মধ্য থেকে যেকোনো একটি জায়গার বর্ণনা দিয়ে তোমার বন্ধু বিপুল/বিপাশার কাছে একটি পত্র লেখো। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬, ৭, ৮ ও ৯ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
দেশকে যতটা পারা যায়, কাছ থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১) যতটা পারা যায়, দেশকে দেখতে হবে—
ক. দূরে থেকে খ. কাছে থেকে গ. বিমান থেকে ঘ. মাঠ থেকে
২) দেশ আমাদের বাঁচিয়ে রেখেছে—
ক. আলো দিয়ে খ. বায়ু দিয়ে
গ. আলো আর বাতাস দিয়ে ঘ. আলো, বাতাস, সম্পদ দিয়ে
৩) মায়ের মতো করে কাকে ভালোবাসতে হবে?
ক. দেশকে খ. নদীকে গ. সাগরকে ঘ. পাহাড়কে
৪) দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন হয়ে উঠবে—
ক. পবিত্র খ. নির্মল গ. সার্থক ঘ. বৈচিত্র্যময়
৫) দেশ আসলে—
ক. জননীর মতো খ. পিতার মতো গ. বন্ধুর মতো ঘ. বোনের মতো
৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: ১+২+২=৫
ক. দেশকে কীভাবে দেখতে হবে?
খ. দেশকে কেন ভালোবাসতে হবে?
গ. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো: ১৫=৫
সম্পদ, জননী, সার্থক, জনপদ, প্রান্তর
৯। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো। ৫
১০। নিচের বাক্যের দাগ দেওয়া শব্দগুলো শুদ্ধ করে লেখো: ৫
ক. বাগ হিংস্র প্রাণী
খ. রেজার উপর সকলের আস্তা আছে।
গ. যোগাযোগের ক্ষেত্রে বেতারের ভূমিকা ব্যপক।
ঘ. মোবাইল ফোনের মাধ্যমে মূহোর্তেই ছোট বার্তা পাঠানো যায়।
ঙ. সূঁচবেদা রাজার শরীর ব্যথায় টনটন করত দিনরাত।
১১। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো: ৫
এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখেন যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না।
১২। এককথায় প্রকাশ করো: ১৫=৫
সংখ্যায় সবচেয়ে বেশি এমন, যা লোপ পেয়েছে, মনের ইচ্ছা, যার মূল্য নির্ধারণ করা যায় না, যা নিষেধ করা হয়েছে।
১৩। প্রদত্ত প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো: ৫
কিরণ, ধরা, পিপাসা, গগন, একক
১৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ৬
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখ:
শহুরে জীবন জ্বালা—শব্দ দূষণ
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
পল্লির সেই সুরে ভরে যায় মন
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
ছোটদের হইচই ইশকুল মাঠে।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো। ১
গ. কবিতাটির কবির নাম কী? ১
ঘ. শহুরে জীবন কেমন? ২
১৫। মনে করো, তোমার নাম অনু/বীণা। তুমি সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো। এখন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফরমটি পূরণ করো: ৫
প্রতিযোগিতা ফরম
ক. শিক্ষার্থীর নাম: ........................
খ. বিদ্যালয়ের নাম: ............................
গ. শ্রেণি: ............. রোল নং ..............
ঘ. বর্তমান ঠিকানা: ..........................
ঙ. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(১) .................. (২) ................. স্বাক্ষর
১৬। যেকোনো ১টি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো: ১০
ক. আমার দেখা প্রাণী: ভূমিকা— প্রাণীর নাম ও বর্ণনা— প্রাপ্তিস্থান— উপকারিতা ও অপকারিতা— উপসংহার।
খ. একুশে ফেব্রুয়ারি: ভূমিকা— পটভূমি— প্রতিক্রিয়া— আন্তর্জাতিক মাতৃভাষা দিবস— উপসংহার।
গ. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ: ভূমিকা— জন্ম ও শিক্ষাজীবন— কর্মজীবন— মুক্তিযুদ্ধে অবদান— উপসংহার।
ঘ. আমার পড়া প্রিয় বই: ভূমিকা— বইটির সঙ্গে পরিচয়— ভালোলাগার কারণ— উপসংহার।
# মডেল টেস্টটি তৈরি করেছেন দীদার চৌধুরী