প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত
বাংলা
বিপরীত শব্দ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নে থাকবে ‘বিপরীত শব্দ’ অথবা ‘সমার্থক শব্দ’। আজ রয়েছে নির্বাচিত বিপরীত শব্দ।
শব্দ বিপরীত শব্দ
অহংকার নিরহংকার
অসীম সসীম
অসুন্দর সুন্দর
আরম্ভ শেষ
অমূল্য মূল্যহীন
আলো অন্ধকার
অভিজ্ঞ অনভিজ্ঞ
অপচয় সঞ্চয়
অমর মরণশীল
অর্থ অনর্থ
অল্প অনেক
অপরাধ নিরপরাধ
অনুজ অগ্রজ
অযোগ্য যোগ্য
অজ্ঞ বিজ্ঞ
অভ্যাস অনভ্যাস
অগ্র পশ্চাত্
অনুকূল প্রতিকূল
অধম উত্তম
অচল সচল
অনুরাগ বিরাগ
অন্তর বাহির
অতীত ভবিষ্যত্
অর্থ অনর্থ
আমার তোমার
আদি অন্ত
আদান প্রদান
আশা নিরাশা
আসা যাওয়া
আমরা তোমরা
আকাশ পাতাল
আগে পিছে
আপন পর
আমদানি রপ্তানি
আগ্রহ অনাগ্রহ
আজ কাল
আধুনিক প্রাচীন
আরম্ভ শেষ
আলো আঁধার
আসমান জমিন
আগের পরের
আস্ত খণ্ড
ইচ্ছা অনিচ্ছা।
# বাকি অংশ ছাপা হবে বৃহস্পতিবার
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা