বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপরীত শব্দ

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নে থাকবে ‘বিপরীত শব্দ’ অথবা ‘সমার্থক শব্দ’। তোমাদের জন্য আজকের আলোচনায় রয়েছে বিপরীত শব্দ।

শব্দ বিপরীত শব্দ
উত্তম অধম
উদার অনুদার
উপকারিতা অপকারিতা
উপকারী অপকারী
ওপর নিচ
এলোমেলো গোছানো
একাল সেকাল
একূল ওকূল
এখন তখন
এপার ওপার
ওঠা নামা
ওপার এপার
কষ্ট আরাম
কালো সাদা
খুশি অখুশি
কান্না হাসি
কৃতজ্ঞ অকৃতজ্ঞ
কেনা বেচা
কাজ অকাজ
কঠিন কোমল
কম বেশি
কল্পনা বাস্তব
কল্যাণ অকল্যাণ
কাঁচা পাকা
কাছে দূরে
কাজ বিশ্রাম
কারণে অকারণে
কুিসত সুন্দর
কুনজর সুনজর
কুফল সুফল
কুশাসন সুশাসন
কুশিক্ষা সুশিক্ষা
কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা
ক্ষমা শাস্তি
ক্ষুদ্রতম বৃহত্তম
খাদ্য অখাদ্য
খ্যাতি অখ্যাতি
গরিষ্ঠ লঘিষ্ঠ
গদ্য পদ্য
গভীর অগভীর
গোপন প্রকাশ
গৌরব অগৌরব
গ্রাম শহর
গড়া ভাঙ্গা
গলিপথে রাজপথে
ঘরে বাইরে
ঘুমন্ত জাগ্রত
ঘৃণা শ্রদ্ধা
চালাক বোকা
চেনা অচেনা
চলে থামে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল