বাংলা
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।
n বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১১. ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ গল্পটির দুরন্ত কিশোরের নাম কী?
(ক) নূর হোসেন (খ) নূরল দিন
(গ) নূর মোহাম্মদ শেখ (ঘ) নূর মোহাম্মদ
উত্তর: (গ) নূর মোহাম্মদ শেখ।
১২. বাবা-মা বেঁচে থাকা অবস্থায় নূর মোহাম্মদের কোনগুলোর প্রতি গভীর অনুরাগ ছিল?
(ক) নাচ, গান আর ছবি আঁকা (খ) জারি-সারি, গান
(গ) নাটক, থিয়েটার আর গান (ঘ) ফুটবল, হকি, ক্রিকেট
উত্তর: (গ) নাটক, থিয়েটার আর গান।
১৩. নিচের কোনটি নূর মোহাম্মদের সৈনিক উপাধি?
(ক) ল্যান্স নায়েক (খ) মেজর (গ) হাবিলদার (ঘ) কর্নেল
উত্তর: (ক) ল্যান্স নায়েক।
১৪. শত্রুদের মর্টারের গোলা এসে নূর মোহাম্মদ শেখের কোথায় লেগেছিল?
(ক) পায়ে (খ) হাতে (গ) মাথায় (ঘ) বুকে
উত্তর: (ক) পায়ে।
১৫. থিয়েটার মানে কী?
(ক) নাটক (খ) নাট্যশালা (গ) নাট্যশিল্পী (ঘ) নৃত্যশিল্পী
উত্তর: (খ) নাট্যশালা।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল