বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপরীত শব্দ

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নে থাকবে ‘বিপরীত শব্দ’ অথবা ‘সমার্থক শব্দ’। তোমাদের জন্য আজকের আলোচনায় রয়েছে বিপরীত শব্দ।

শব্দ বিপরীত শব্দ
নরম শক্ত
নকল আসল
নগর গ্রাম
নতুন পুরোনো
নিয়ম অনিয়ম
নির্দয় সদয়
নির্দিষ্ট অনির্দিষ্ট
নিরস্ত্র সশস্ত্র
নতুন পুরাতন
নিজের পরের
প্রাচীন আধুনিক
পূর্ণ শূন্য
পরবর্তী পূর্ববর্তী
পূর্ব পশ্চিম
পছন্দ অপছন্দ
পরিচিত অপরিচিত
পরিশ্রমী অলস
পাপ পুণ্য
প্রকাশ গোপন
প্রকাশ্যে নেপথ্যে
প্রচুর স্বল্প
শান্ত অশান্ত
প্রশংসা নিন্দা
প্রশ্ন উত্তর
পাতাল আকাশ
ফলবান নিষ্ফল
বড় ছোট
বন্ধু শত্রু
বন্য পোষা
বাঁচা মরা
বালক বৃদ্ধ
বিজ্ঞ অজ্ঞ
বিফল সফল
বিয়োগ যোগ
বিরহ মিলন
বোকা চালাক
বুদ্ধিমান নির্বোধ
বন্ধু শত্রু
বাঙালি অবাঙালি
বীর কাপুরুষ
বড় ছোট
ব্যর্থ সার্থক
বাস্তব অবাস্তব
বিশ্রাম পরিশ্রম
ভরা খালি
ভালো মন্দ
ভয় সাহস
ভেতর বাহির
ভীতু সাহসী।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা