প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমার্থক শব্দ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নটি থাকবে ‘সমার্থক শব্দ লেখো’ অথবা ‘বিপরীত শব্দ লেখো’-এর ওপর। আজ রয়েছে পাঠ্যবই থেকে নির্বাচিত কিছু সমার্থক শব্দ।
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
গাছ বৃক্ষ, তরু
ঘোর অত্যন্ত, গভীর
চোখ নেত্র, লোচন
চাঁদ চন্দ্র, শশী
জগত্ পৃথিবী, দুনিয়া
জাগ্রত সজাগ, অতন্দ্র
জননী মা, মাতা
দক্ষ নিপুণ, পটু
দম্ভ অহংকার, গর্ব
দিন দিবস, দিবা
দখল অধিকার, আয়ত্ত
দয়া করুণা, কৃপা
দেহ কায়া, গা
নিথর স্থির, শান্ত
নদী তটিনী, নির্ঝরিণী
তেষ্টা তৃষ্ণা, পিপাসা
টুকটুক গাঢ়, সুন্দর
প্রবীণ প্রাচীন, বয়স্ক
প্রচণ্ড তীব্র, প্রখর
পাহাড় পর্বত, শৈল
প্রদীপ বাতি, দীপ
পরিতাপ দুঃখ, খেদ
পৃথিবী ধরণী, ধরিত্রী
পথ রাস্তা, সড়ক
পাখি পক্ষী, বিহঙ্গ
পাতা পল্লব, পত্র।
ফুল পুষ্প, প্রসূন
ফুরসত অবসর, অবকাশ।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল