প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমার্থক শব্দ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নটি থাকবে ‘সমার্থক শব্দ লেখো’ অথবা ‘বিপরীত শব্দ লেখো’-এর ওপর। আজ রয়েছে পাঠ্যবই থেকে নির্বাচিত কিছু সমার্থক শব্দ।
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
বরণ সাদরে গ্রহণ
বিপদ বিপত্তি, দুর্দশা
বন্ধু মিত্র, সখা
বর্বর অসভ্য, নিষ্ঠুর
বিজয় জয়, জিত
বিদ্যুত্ তড়িত্, বিজলি
বায়ু বাতাস, হাওয়া
বন অরণ্য, জঙ্গল
বই গ্রন্থ, পুস্তক
বাড়ি নিকেতন, গৃহ
বন্ধ আটক, অচল
ভূলোক পৃথিবী, মর্ত্য
ভিন্ন আলাদা, পৃথক
ভাষণ উক্তি, বচন
মেঘ জলধর, জলদ
মৃত্যু মরণ, দেহাবসান
মুগ্ধ বিমোহিত, আনন্দিত
মাটি ভূমি, মৃত্তিকা
মাঠ ময়দান, প্রান্তর
মহান শ্রেষ্ঠ, মহত্
সুন্দর অপরূপ, অনুপম
সাধনা প্রচেষ্টা, আরাধনা
স্বর্গ অমরাবতী, জান্নাত
সিন্ধু সাগর, সমুদ্র
সুনাম সুখ্যাতি, প্রশংসা
স্বজন — আত্মীয়, নিজের লোক।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা