বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমার্থক শব্দ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নং প্রশ্নটি থাকবে ‘সমার্থক শব্দ লেখো’ অথবা ‘বিপরীত শব্দ লেখো’-এর ওপর। আজ রয়েছে পাঠ্যবই থেকে নির্বাচিত কিছু সমার্থক শব্দ।

প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
সম্পদ ঐশ্বর্য, ধন, প্রাচুর্য
সমুদ্র সাগর, সমুদ্দুর
সংকল্প তীব্র ইচ্ছা, প্রতিজ্ঞা
স্নেহ অনুরাগ, আদর
সূযর্ রবি, তপন, দিবাকর
স্নান অবগাহন, নাওয়া
সন্ধ্যা সাঁঝ, সায়াহ্ন, প্রদোষ
সময় কাল, ক্ষণ, বেলা
শ্বেত সাদা, শুভ্র, ধবল
শিক্ষা অধ্যয়ন, পড়ালেখা
শক্ত কঠিন, নিরেট
হস্ত হাত, বাহু, ভুজ, কর
হুকুম আদেশ, ফরমাশ
হাতি হস্তি, গজ
যশস্বী বিখ্যাত, কীর্তিমান
রক্ষী প্রহরী, সেনা
রাজা সম্রাট, ভূপতি। (শেষ)
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা