বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: উঠিতেছে তো উঠিতেছেই।

উত্তর: উঠছে তো উঠছেই।

প্রশ্ন: আমাদের সবাইকে যুদ্ধ করিতে হইবে।

উত্তর: আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে।

প্রশ্ন: দেশ হইল জননীর মতো।

উত্তর: দেশ হলো জননীর মতো।

প্রশ্ন: দেশকে ভালোবাসতে হইবে।

উত্তর: দেশকে ভালোবাসতে হবে।

প্রশ্ন: আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মিয়াছি।

উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।

প্রশ্ন: আমরা মা-বাবার কথা শুনিব।

উত্তর: আমরা মা-বাবার কথা শুনব।

প্রশ্ন: স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসিতেছে।

উত্তর: স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসছে।

প্রশ্ন: বড় হয়ে অহনা সারা দেশ ঘুরিয়া ঘুরিয়া দেখবে।

উত্তর: বড় হয়ে অহনা সারা দেশ ঘুরে ঘুরে দেখবে।

প্রশ্ন: কিশোর প্রতিজ্ঞা করে, সে ঘরে বসিয়া থাকবে না।

উত্তর: কিশোর প্রতিজ্ঞা করে, সে ঘরে বসে থাকবে না।

প্রশ্ন: আমার মা রান্না করিতেছেন।

উত্তর: আমার মা রান্না করছেন।

প্রশ্ন: সুজন ছবি আঁকিবে।

উত্তর: সুজন ছবি আঁকবে।

প্রশ্ন: স্বপ্ন একটু পরে স্কুলে যাইবে।

উত্তর: স্বপ্ন একটু পরে স্কুলে যাবে।

প্রশ্ন: জঙ্গলে অনেক জীবজন্তু দেখিতে পাওয়া যায়।

উত্তর: জঙ্গলে অনেক জীবজন্তু দেখতে পাওয়া যায়।