প্রশ্ন: সুন্দরবনের বাঘকে বিলুপ্তির হাত হইতে বাঁচাইতে হবে।
উত্তর: সুন্দরবনের বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।
প্রশ্ন: তোমরা দুপুর রোদে ঘুরিবে না।
উত্তর: তোমরা দুপুর রোদে ঘুরবে না।
প্রশ্ন: হাতিও নদীতে নামিয়া পড়িল।
উত্তর: হাতিও নদীতে নেমে পড়ল।
প্রশ্ন: বনভোজনে গিয়ে আমরা সবাই বনে ঢুকিয়া পড়িলাম।
উত্তর: বনভোজনে গিয়ে আমরা সবাই বনে ঢুকে পড়লাম।
প্রশ্ন: থর থর করিয়া কাঁপিয়া উঠল বন।
উত্তর: থর থর করে কেঁপে উঠল বন।
প্রশ্ন: আমাদের দেশে রহিয়াছে সুন্দর প্রকৃতি।
উত্তর: আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
প্রশ্ন: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠিবে আমাদের জীবন।
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: চড়ুই পাখি খবর লইতে গেল।
উত্তর: চড়ুই পাখি খবর নিতে গেল।
প্রশ্ন: আদিল বলটি ছুড়িয়া দিল।
উত্তর: আদিল বলটি ছুড়ে দিল।
প্রশ্ন: খেলা শেষে দর্শকেরা ফিরিয়া গেল।
উত্তর: খেলা শেষে দর্শকেরা ফিরে গেল।
প্রশ্ন: সুজন জীবনে বড় কিছু করিতে পারে।
উত্তর: সুজন জীবনে বড় কিছু করতে পারে।
প্রশ্ন: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখিতে গিয়াছিলাম।
উত্তর: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখতে গিয়েছিলাম।