পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলার প্রশ্নোত্তর
ক্রিয়াপদের চলিত রূপ
প্রশ্ন: গাছের ডালের আড়ালে পাখি ডাকিতেছে।
উত্তর: গাছের ডালের আড়ালে পাখি ডাকছে।
প্রশ্ন: নিলীমা গান গাইতেছে।
উত্তর: নিলীমা গান গাইছে।
প্রশ্ন: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করিব।
উত্তর: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করব।
প্রশ্ন: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন।
উত্তর: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন।
প্রশ্ন: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়িয়া তুলব।
উত্তর: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব।
প্রশ্ন: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করিতে হয়েছিল।
উত্তর: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করতে হয়েছিল।
প্রশ্ন: আমাদের ছোট খোকা এখন ঘুমাইতেছেন।
উত্তর: আমাদের ছোট খোকা এখন ঘুমোচ্ছেন।
প্রশ্ন: আমরা বাংলাদেশে জন্মিয়াছি।
উত্তর: আমরা বাংলাদেশে জন্মেছি।
প্রশ্ন: ক্ষুদ্র জাতিগোষ্ঠির লোকজনের রহিয়াছে নিজ নিজ ভাষা।
উত্তর: ক্ষুদ্র জাতিগোষ্ঠির লোকজনের রয়েছে নিজ নিজ ভাষা।
প্রশ্ন: আমরা বড়দের শ্রদ্ধা করিব।
উত্তর: আমরা বড়দের শ্রদ্ধা করব।
প্রশ্ন: কৃষক ফসল ফলাইবেন।
উত্তর: কৃষক ফসল ফলাবেন।
প্রশ্ন: ঐশি আমার মনের কথা বলিয়াছে।
উত্তর: ঐশি আমার মনের কথা বলেছে।
প্রশ্ন: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়াইয়া যায়।
উত্তর: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়িয়ে যায়।
প্রশ্ন: পাখির সুর আমাদের মুগ্ধ করিয়া তোলে।
উত্তর: পাখির সুর আমাদের মুগ্ধ করে তোলে।
প্রশ্ন: রংধনুর মনভোলানো রং এ আকাশ রঙিন হইয়াছে।
উত্তর: রংধনুর মনভোলানো রং এ আকাশ রঙিন হয়েছে।
প্রশ্ন: দীপা ভাত খাইতেছে।
উত্তর: দীপা ভাত খাচ্ছে।
প্রশ্ন: বাবা সকালে হাঁটতে যাইতেন।
উত্তর: বাবা সকালে হাঁটতে যেতেন।
প্রশ্ন: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনিয়া আনিব।
উত্তর: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনে আনব।
প্রশ্ন: মাঠের পর মাঠ চলিয়া গিয়াছে।
উত্তর: মাঠের পর মাঠ চলে গেছে।
প্রশ্ন: দু’টি গ্রামের লোক মিলিয়ামিশিয়া আছে।
উত্তর: দু’টি গ্রামের লোক মিলেমিশে আছে।
প্রশ্ন: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরিতেছে।
উত্তর: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে।
প্রশ্ন: বাঁশবাগানে পাখিদের মেলা বসিয়াছে।
উত্তর: বাঁশবাগানে পাখিদের মেলা বসেছে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল