ক্রিয়াপদের চলিত রূপ
প্রশ্ন: নদীর তীরে বসে রোদ পোহাইব।
উত্তর: নদীর তীরে বসে রোদ পোহাব।
প্রশ্ন: রাখালের সহিত রাজপুত্রের বন্ধুত্ব।
উত্তর: রাখালের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব।
প্রশ্ন: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল সুখ পায়।
উত্তর: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল সুখ পায়।
প্রশ্ন: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করিতে চাই।
উত্তর: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।
প্রশ্ন: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করিয়া থাকি।
উত্তর: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করে থাকি।
প্রশ্ন: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাইবে।
উত্তর: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাবে।
প্রশ্ন: রাজপুরি আলো করিয়া থাকে রানি।
উত্তর: রাজপুরি আলো করে থাকে রানি।
প্রশ্ন: রাখাল মাঠে গরু চরাইতেছে।
উত্তর: রাখাল মাঠে গরু চরাচ্ছে।
প্রশ্ন: কাঞ্চনমালা চোখের জল ফেলিয়া দুঃখের কথা বলে।
উত্তর: কাঞ্চনমালা চোখের জল ফেলে দুঃখের কথা বলে।
প্রশ্ন: নকল রানি পিঠা বানাইতে চেষ্টা করে।
উত্তর: নকল রানি পিঠা বানাতে চেষ্টা করে ।
প্রশ্ন: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলিতেছে।
উত্তর: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলছে।
প্রশ্ন: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বাঁচিয়া আছে।
উত্তর: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বেঁচে আছে।
প্রশ্ন: রাতের তারা মিটিমিটি করিয়া জ্বলে।
উত্তর: রাতের তারা মিটিমিটি করে জ্বলে।
প্রশ্ন: উহাকে মেরো না।
উত্তর: ওকে মেরো না।
প্রশ্ন: লিপি বাড়ির কাজ করিতেছে।
উত্তর: লিপি বাড়ির কাজ করছে।
প্রশ্ন: মিলির কথায় সবাই মিলে হাসিয়া উঠল।
উত্তর: মিলির কথায় সবাই মিলে হেসে উঠল।
প্রশ্ন: শিশুটা আনন্দে ছুটিতেছে।
উত্তর: শিশুটা আনন্দে ছুটছে।
প্রশ্ন: গবেষকরা সাবধানতার সহিত কাজটি করলেন।
উত্তর: গবেষকরা সাবধানতার সঙ্গে কাজটি করলেন।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর গ্রামে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়াছে।
উত্তর: উয়ারী-বটেশ্বর গ্রামে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: বাবা আমার ফলাফলে খুশি হইলেন।
উত্তর: বাবা আমার ফলাফলে খুশি হলেন।
প্রশ্ন: বাদশাহ ডাকিলেন শিক্ষককে।
উত্তর: বাদশাহ ডাকলেন শিক্ষককে।
প্রশ্ন: শাহজাদা গুরুর পায়ে পানি ঢালিতেছে।
উত্তর: শাহজাদা গুরুর পায়ে পানি ঢালছে।
প্রশ্ন: ভাবিতে ভাবিতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।
উত্তর: ভাবতে ভাবতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।
প্রশ্ন: মৌলবী বলিলেন, ‘মনে আছে মোর বল।’
উত্তর: মৌলবী বললেন, ‘মনে আছে মোর বল।’
প্রশ্ন: বাদশাহ দ্রুত শিক্ষককে ডাকিয়া নিয়ে গেলেন।
উত্তর: বাদশাহ দ্রুত শিক্ষককে ডেকে নিয়ে গেলেন।
প্রশ্ন: মৌলবি বাদশাহের কথা প্রথমে বুঝিলেন না।
উত্তর: মৌলবি বাদশাহের কথা প্রথমে বুঝলেন না।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল