পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলা: প্রশ্নোত্তর
ক্রিয়াপদের চলিত রূপ
প্রশ্ন: জেলেরা নদীতে মাছ ধরিয়া থাকে।
উত্তর: জেলেরা নদীতে মাছ ধরে থাকে।
প্রশ্ন: নদীর তীরে কাশফুল ফুটিয়া থাকে।
উত্তর: নদীর তীরে কাশফুল ফুটে থাকে।
প্রশ্ন: নদীর ঘাটে গাঁয়ের বধূরা আসিয়াছে জল নিতে।
উত্তর: নদীর ঘাটে গাঁয়ের বধূরা এসেছে জল নিতে।
প্রশ্ন: ছেলেরা জলে ভেলা ভাসাইয়াছে।
উত্তর: ছেলেরা জলে ভেলা ভাসিয়েছে।
প্রশ্ন: কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাইবে।
উত্তর: কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে।
প্রশ্ন: তরুণ চিকিৎসক হইবে।
উত্তর: তরুণ চিকিৎসক হবে।
প্রশ্ন: ডাক্তার হয়ে শাকিল গ্রামের হাসপাতালে চিকিৎসা করিবে।
উত্তর: ডাক্তার হয়ে শাকিল গ্রামের হাসপাতালে চিকিৎসা করবে।
প্রশ্ন: একটি নদী দুই তীরের মানুষদের মিলাইয়া দিয়েছে।
উত্তর: একটি নদী দুই তীরের মানুষদের মিলিয়ে দিয়েছে।
প্রশ্ন: বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়িয়া বসলাম।
উত্তর: বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম।
প্রশ্ন: সাভার স্মৃতিসৌধ বাসে করিয়া যাওয়া যায়।
উত্তর: সাভার স্মৃতিসৌধ বাসে করে যাওয়া যায়।
প্রশ্ন: তুমি হাসপাতালে গাড়ি লইয়া যাও।
উত্তর: তুমি হাসপাতালে গাড়ি নিয়ে যাও।
প্রশ্ন: বরিশালে কীভাবে যাইব?
উত্তর: বরিশালে কীভাবে যাব?
প্রশ্ন: তোমার ইচ্ছায় গাড়ি থামিবে না।
উত্তর: তোমার ইচ্ছায় গাড়ি থামবে না।
প্রশ্ন: তোমরা কি জলপ্রপাতের নাম শুনিয়াছ?
উত্তর: তোমরা কি জলপ্রপাতের নাম শুনেছ?
প্রশ্ন: ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলতে পারিব না।
উত্তর: ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলতে পারব না।
প্রশ্ন: পুড়িল শহর, পুড়িল শ্যামল।
উত্তর: পুড়ল শহর, পুড়ল শ্যামল।
প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলিবে না।
উত্তর: বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।
প্রশ্ন: স্বাধীনতার জন্য মুক্তিসেনারা তাঁহাদের জীবন উৎসর্গ করেছিলেন।
উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিসেনারা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।
প্রশ্ন: কখনো মন্দ কাজ করিবে না।
উত্তর: কখনো মন্দ কাজ করবে না।
প্রশ্ন: দাদু আমাকে খুব ভালোবাসিতেন।
উত্তর: দাদু আমাকে খুব ভালোবাসতেন।
প্রশ্ন: সিংহ বলিলেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা।
উত্তর: সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা।
প্রশ্ন: কী হইয়াছে, এত তটস্থ কেন?
উত্তর: কী হয়েছে, এত তটস্থ কেন?
প্রশ্ন: মনে ভয় থাকিলে কোনো কিছু করা সম্ভব নয়।
উত্তর: মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।
প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।
উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।
প্রশ্ন: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছাইয়া দিয়ো।
উত্তর: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছে দিয়ো।