বাংলা | প্রশ্নোত্তর

কাঞ্চনমালা আর কাঁকনমালা

প্রশ্ন: বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে একটি করে বাক্য লেখো।

উত্তর

শব্দ বিপরীত শব্দ প্রদত্ত বাক্য

সুখ দুঃখ মা-বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়।

মায়া নির্দয়তা নির্দয়তা ভালো নয়।

স্বাদ বিস্বাদ লবণ না দিলে সব তরকারিই বিস্বাদ লাগে।

কষ্ট আনন্দ কারও দুঃখে আনন্দ পাওয়া উচিত নয়।

নকল আসল আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয়।

রানি দাসী আগের যুগে দাসী কেনাবেচা করা হতো।

রাজপুত্র রাজকন্যা রাজকন্যার ব্যবহারে প্রজারা মুগ্ধ হলেন।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।

সারা শরীরে, ঘাড়ের ওপর থেকে মাথা, খেতে ভালো লাগে এমন, খেতে মজা নয় এমন, আবর্জনা ফেলার জায়গা, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, মমতা আছে যে নারীর, হাতে পরার গয়না, যেখানে রাজার হাতি রাখা হয়।

উত্তর

সারা শরীরে—সর্বাঙ্গে

ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান

খেতে ভালো লাগে এমন—স্বাদ

খেতে মজা নয় এমন—বিস্বাদ

আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন

মমতা আছে যে নারীর—মায়াবতী

হাতে পরার গয়না—কাঁকন

যেখানে রাজার হাতি রাখা হয়—হাতিশাল