অবাক জলপান
প্রশ্ন: ঠিক উত্তরটি লেখো।
১. অবাক জলপান কোন ধরনের রচনা?
ক. নাটিকা খ. ছোটগল্প
গ. প্রবন্ধ ঘ. উপন্যাস
২. পথিক ঝুড়িওয়ালার কাছে কী চেয়েছিল?
ক. কাঁচা আম খ. জল
গ. জলপাই ঘ. পাকা আম
৩. কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল?
ক. ডিপথেরিয়া খ. আমাশয়
গ. জলাতঙ্ক ঘ. টাইফয়েড
৪. পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল?
ক. ৪ জন খ. ৩ জন
গ. ২ জন ঘ. ৫ জন
৫. বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল?
ক. ২৫ খ. ৩০
গ. ১০ ঘ. ২৭
৬. পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল?
ক. বালক খ. মামা
গ. ঝুড়িওয়ালা ঘ. বৃদ্ধ
৭. নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রকে কাকে দেখানো হয়েছে?
ক. ঝুড়িওয়ালা খ. বৃদ্ধ
গ. বালক ঘ. মামা
উত্তর: ১. ক. নাটিকা, ২. খ. জল,
৩. গ. জলাতঙ্ক, ৪. খ. ৩ জন, ৫. ক. ২৫,
৬. খ. মামা, ৭. ঘ. মামা।
ঘাসফুল
মূলভাব: ঘাসের ছোট ছোট ফুল পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে ওরা উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যকিরণের মায়ায়।
গাছে ফুল ফুটলে আনন্দ পাওয়া চাই। ফুল ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ওদের কষ্ট দেওয়া
ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।
দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহ–কণা, রূপকথা
উত্তর
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
দোলাই নাড়াই
কিরণ আলো
ধরা পৃথিবী
তারারা আকাশের তারকারাজি
ফোটে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে
স্নেহ–কণা মায়া, সোহাগ, আদর
রূপকথা কল্পিত গল্প
প্রশ্ন: ক্রিয়াপদের চলিতরূপ লেখো।
হাসিব, দলিবে, ফুটিতেছে, দোলাইতেছে, তুলিবে
উত্তর
শব্দ চলিতরূপ
হাসিব হাসব
দলিবে দলবে
ফুটিতেছে ফুটছে
দোলাইতেছে দোলাচ্ছে
তুলিবে তুলবে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
খন্দকার আতিক, িশক্ষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা