বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিঘা জমি

৭. ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটে-মাটি ছেড়ে পথে বের হয়?

ক. এক মাস খ. দেড় মাস

গ. দুই মাস ঘ. আড়াই মাস

৮. এক বিঘা সমান কত বর্গমিটার?

ক. ১৪৪০০ খ. ১৪০০

গ. ১৩৪৩ ঘ. ১৩৩৪

৯. রাজার হস্ত করে সমস্ত কার ধন চুরি?

ক. গরিবের খ. উপেনের

গ. কাঙালের ঘ. পারিষদের

১০. কত খ্রিষ্টাব্দে কবিগুরু সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ১৯১১ খ. ১৯১২

গ. ১৯১৩ ঘ. ১৯১৪

১১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে?

ক. উপেন খ. ভূস্বামী

গ. পারিষদ ঘ. মালী

১২. উপেন কত বছর পরে নিজ গ্রামে প্রবেশ করে?

ক. দশ-পনেরো

খ. চৌদ্দ-পনেরো

গ. পনেরো-ষোলো

ঘ. পনেরো-বিশ

১৩. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?

ক. নিলাজ কুলটা খ. নিলাজ জননী

গ. নিলাজ দাসি ঘ. দাসি জননী

১৪. দুই বিঘা জমির সবকিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিচিহ্নটুকু আছে?

ক. প্রাচীর খ. শাকপাতা

গ. পুষ্পিত কেশ ঘ. আমগাছ

১৫. সহসা কে শ্বাস ফেলে গেল?

ক. শাখা খ. ফল

গ. বাতাস ঘ. ঝড়

১৬. ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?

ক. দুই বিঘা জমিতে

খ. সাধুর শিষ্য করে

গ. মোহ গর্তে

ঘ. হাটে-মাঠে-বাটে

১৭. দুই বিঘা জমির অঞ্চলে কয়রঙা পাতা শোভা পায়?

ক. চাররঙা খ. পাঁচরঙা

গ. ছয়রঙা ঘ. সাতরঙা

নিচের কবিতাংশটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

“বাংলার হাওয়া বাংলার জল

হৃদয় আমার করে সুশীতল।”

১৮. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার যে পঙ্​ক্তিগুচ্ছের সঙ্গে অধিক প্রাসঙ্গিক—

i. গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি

ii. অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি

iii. বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

দুই বিঘা জমি: ৭. খ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ঘ