রূপতত্ত্ব
২৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ খ. আহার
গ. বিকল ঘ. হাতল
২৫. উপসর্গ শব্দের কোথায় বসে?
ক. আগে খ. মাঝে
গ. পরে ঘ. ওপরে
২৬. ব্যাকরণে ব্যক্তি নির্দেশ করার জন্য যেসব সর্বনাম ব্যবহৃত হয়, সেগুলোকে কী বলে?
ক. প্রত্যয় খ. বিভক্তি
গ. পুরুষ ঘ. উপসর্গ
২৭. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তারা কোন শব্দ?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রুঢ়ি শব্দ ঘ. যোগরুঢ় শব্দ
২৮. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ
গ. সাধিত শব্দ ঘ. রূঢ় শব্দ
২৯. ধাতুর পরে বিভক্তিযোগে যে পদ তৈরি হয় তাকে কী বলে?
ক. কৃদন্ত পদ খ. ক্রিয়াপদ
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
৩০. বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক. কর্তৃপদ খ. কর্মপদ
গ. ক্রিয়াপদ ঘ. বিশেষ্য পদ
৩১. শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে পদ গঠিত হয় তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. প্রকৃতি
গ. বিভক্তি ঘ. ক্রিয়াপদ
৩২. শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায়, তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. লিঙ্গ
গ. বিভক্তি ঘ. পদ
৩৩. যা দিয়ে ব্যাকরণে সংখ্যা বোঝায়, তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. বচন
গ. প্রকৃতি ঘ. বিভক্তি
৩৩. কী বোঝানোর জন্য কোনো প্রত্যয় বা বিভক্তি ব্যবহারের নিয়ম নেই?
ক. একবচন খ. বহুবচন
গ. লিঙ্গ ঘ. পদ
৩৪. প্রথম পুরুষকে কী বলা হয়?
ক. উত্তম পুরুষ খ. নাম পুরুষ
গ. মধ্যম পুরুষ ঘ. সব কয়টি
৩৫. মৌলিক শব্দ ও ধাতুর পরে যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. সমাজ
গ. কারক ঘ. উপসর্গ
৩৬. ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
ক. বাংলা প্রত্যয় খ. সাধিত প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়
৩৭. যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয়
গ. সমাজ ঘ. অনুসর্গ
সঠিক উত্তর
রূপতত্ত্ব: ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. গ ৩৭. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা