বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলি–মজুর

১১. ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা’—‘দেনা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ধনিক শ্রেণির কাছে শ্রমজীবীদের
পাওনা

খ. শ্রমজীবীদের বঞ্চনা ও শোষণের মাত্রা

গ. শ্রমজীবীদের বঞ্চনার বিপরীতে অর্জিত সম্পদ

ঘ. দরিদ্র মানুষের অপরিশোধিত ঋণের পরিমাণ

১২. ‘দেশ ছেয়ে গেল কলে’—চরণটি দিয়ে কী বোঝায়?

ক. কারখানা গড়ে উঠেছে

খ. আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে

গ. দেশের মানুষ শিক্ষিত হয়েছে

ঘ. দেশ উন্নত হয়েছে

১৩. ‘তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি’—এ চরণটিতে ‘পবিত্র অঙ্গ’ বলতে কী বোঝায়?

ক. পরিষ্কার হাত খ. পরিপাটি জুতা

গ. পরিষ্কার কাপড়

ঘ. পরিষ্কার-পরিচ্ছন্ন শরীর

১৪. ‘তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান’—এখানে ‘তাদেরি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. কৃষিজীবী

খ. বাবু সাবদের

গ. ধনিক শ্রেণি

ঘ. শ্রমজীবী

১৫. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩০৬ খ. ১৩০৭

গ. ১৩০৮ ঘ. ১৩০৯

১৬. ‘এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল’—এখানে দুর্বল কারা?

ক. বাবু সাহেব খ. ছাত্র-ছাত্রী

গ. আইনজীবী ঘ. শ্রমজীবী

১৭. শ্রমজীবী মানুষের অবদান বেড়েছে কেন?

ক. বিজ্ঞানের অপব্যবহারের ফলে

খ. বিজ্ঞানের জয়যাত্রার ফলে

গ. মোগল সভ্যতার অগ্রসরের ফলে

ঘ. আধুনিক সভ্যতার অগ্রসরের ফলে

১৮. ‘গাইতি’ বলতে কী বোঝায়?

ক. খোন্তা খ. দুমুখো কুড়াল

গ. কুড়াল ঘ. শাবল

১৯. যুগ যুগ ধরে সমাজে কুলি-মজুরেরা বঞ্চিত কেন?

ক. ভালো বাড়ি নেই বলে

খ. ভালো পোশাক নেই বলে

গ. তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া

হয় না বলে

ঘ. মান-সম্মান নেই বলে

২০. মানবসভ্যতা মূলত

ক. যুদ্ধের ফলাফল

খ. কম্পিউটারের অবদান

গ. বিজ্ঞানের অবদান

ঘ. শ্রমজীবী মানুষের শ্রমের ফল

সঠিক উত্তর

কুলি–মজুর: ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক,শিক্ষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা