বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলি–মজুর

২১. শ্রমজীবী মানুষের পক্ষে কবি কলম ধরেছিলেন কেন?

ক. চিঠি লেখার জন্য

খ. প্রতিবাদ করতে

গ. অন্যায়ের প্রতিবাদ করার জন্য

ঘ. অধিকার রক্ষায়

২২. কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল? —এখানে ‘পাই’ কী অর্থে ব্যবহৃত হয়েছে।

ক. টাকার পরিমাণ

খ. কোটি

গ. মজুরির স্বল্পতা

ঘ. মুদ্রার একক বিশেষ

২৩. কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতায় কী ব্যক্ত হয়েছে?

ক. নিজস্ব কাহিনি

খ. রূপকথার গল্প

গ. সমাজের বাস্তব দৃশ্য

ঘ. কবির কাল্পনিক কাহিনি

২৪. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কী প্রয়োজন?

ক. ধনদৌলত

খ. টাকাপয়সা

গ. ধনী-দরিদ্রের বৈষম্য দূর

ঘ. শিক্ষা

২৫. কুলি-মজুররা তাদের শ্রমের ন্যায্যমূল্য পেলে পৃথিবী কেমন হবে?

ক. ক্ষতিগ্রস্ত খ. সুন্দর

গ. ধ্বংস ঘ. অসুন্দর

২৬. কবির মতে প্রকৃতপক্ষে মানবসভ্যতা গড়ে উঠেছে কাদের হাতে?

ক. রাজা-বাদশাহদের হাতে

খ. মুক্তিযোদ্ধাদের হাতে

গ. রাজনৈতিক নেতাদের কারণে

ঘ. শ্রমজীবী মানুষের হাতে

আমার বাড়ি

১. ‘আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিড়া খেতে দেবেন?

ক. বিন্নি খ. বোরো

গ. আমন ঘ. শালি

২. ‘থামিও তব রথ’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. রথ চালনা খ. গন্তব্যে পৌঁছানো

গ. রথ দেখা ঘ. যাত্রাবিরতি

৩. কবি জসীমউদ্​দীন কাকে নিজের বাড়ি যেতে নিমন্ত্রণ করেছেন?

ক. মৌমাছি খ. ভোমর

গ. কোকিল ঘ. পায়রা

৪. কবি ‘আমার বাড়ি’ কবিতায় ভোমরকে কিসে বসতে দেওয়ার কথা বলেছেন?

ক. পাটি খ. মোড়া

গ. পিঁড়ে ঘ. চেয়ার

৫. কবি জসীমউদ্​দীন ভোমরকে কী ধানের খই খেতে দেবেন?

ক. বোরো ধান খ. ইরি ধান

গ. শালি ধান ঘ. বিন্নি ধান

সঠিক উত্তর

কুলি–মজুর: ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.ঘ

আমার বাড়ি: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা