বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাব ও কাজ

২৯. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ উদ্দীপকের ভাবটি কোনটির ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. পড়ে পাওয়া

খ. তৈলচিত্রের ভূত

গ. ভাব ও কাজ

ঘ. সুখী মানুষ

৩০. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে মানুষের কোমল অনুভূতিতে আঘাত দেওয়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. অন্যায় খ. স্বার্থপরতা

গ. পাপ ঘ. প্রতিহিংসা

৩১. ভাবের সঙ্গে কাজের সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. একে অপরের পরিপূরক

খ. আসমান-জমিন তফাত

গ. কোনো তফাত নেই

ঘ. অত্যন্ত মধুর সম্বন্ধ

৩২. কাজী নজরুল ইসলামের রচনাবলি কোন চেতনা বহন করে?

ক. অসাম্প্রদায়িক চেতনা

খ. মানবতার চেতনা

গ. বিদ্রোহের চেতনা

ঘ. জীবনবাদী চেতনা

৩৩. কাজী নজরুল ইসলামের পড়াশোনা সমাপ্তির পেছনে কোন কারণটি মূর্ত হয়ে উঠেছে?

ক. অর্থনৈতিক অসচ্ছলতা

খ. প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ

গ. কাব্যচর্চায় মনোনিবেশ

ঘ. পিতা–মাতার অকালমৃত্যু

সঠিক উত্তর

ভাব ও কাজ: ২৯. গ ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল