বাংলা – সেট: ২৫ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২৫, ২৬, ২৭ ও ২৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হয়েছে। ২৮ টি সেটে মোট প্রশ্ন আছে ২৮০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ২৫
২৪১. সঠিক বাক্য গঠন করতে হলে বাক্যে—
i. ক্রিয়াপদ থাকতে হবে
ii. পদের বিন্যাস ঠিক রাখতে হবে
iii. শব্দের সঙ্গে বিভক্তি থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪২. কোনটি জিজ্ঞাসাবোধক বাক্য?
ক. কী খেলাই খেললে
খ. তুমি অবশ্যই খেলবে
গ. আমি খেলব না
ঘ. তুমি কি খেলছ?
২৪৩. কোনটি বিবৃতিমূলক বাক্য?
ক. তুমি বলতে চাও কী
খ. পরীক্ষায় সফল হও
গ. তোমার মঙ্গল হোক
ঘ. সে আজ যাবে
২৪৪. কোনটি বিস্ময়সূচক বাক্য?
ক. কী করবে
খ. সকলের মঙ্গল হোক
গ. জয়ী হও
ঘ. বাহ! কী সুন্দর ফুল!
২৪৫. ‘সে কি যাবে?’—এটি কী ধরনের বাক্য?
ক. আদেশসূচক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. বিবৃতিমূলক বাক্য
ঘ. জিজ্ঞাসাবোধক বাক্য
২৪৬. ‘তোমাকে আজই যেতে হবে’—এটা কী ধরনের বাক্য?
ক. বিস্ময়মূলক
খ. আদেশসূচক
গ. প্রার্থনামূলক
ঘ. বিবৃতিমূলক
২৪৭. বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. বিভক্তি
২৪৮. বাংলা বাক্যের গঠনপ্রক্রিয়া হলো—
i. কর্তা+কর্ম+ক্রিয়া
ii. কর্ম+কর্তা+ক্রিয়া
iii. কর্তা+ক্রিয়া+কর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৪৯. ‘সীমা গান গায়’—এটি কী ধরনের বাক্য?
ক. হ্যাঁ–বোধক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. বিবৃতিমূলক বাক্য
ঘ. প্রশ্নসূচক বাক্য
২৫০. কোনটি জিজ্ঞাসাবোধক বাক্য?
ক. আপনি চা খাবেন কি?
খ. তুমি অবশ্যই খেলবে
গ. আমি খেলব না
ঘ. তুমি খেলছ?
সঠিক উত্তর: ২৪১.ঘ ২৪২.ঘ ২৪৩.ঘ ২৪৪.ঘ ২৪৫.ঘ ২৪৬.খ ২৪৭.গ ২৪৮.ক ২৪৯.ক ২৫০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা